জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে আগামী ২৫ মার্চ। সেদিন আবার পালিত হবে রঙিন উত্সবও। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ফাল্গুন পূর্ণিমার দিন গোটা দেশে পালিত হয় হোলি। ফলে এই দিনটি যে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১০০ বছর পর হোলির দিনে ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই গ্রহণের ছায়া পড়বে ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরই। যা প্রভাব ফেকবে এদের জীবনে। গ্রহণের সময় কন্যা রাশিতে অবস্থান করবে চাঁদ। ওই রাশিতে ইতিমধ্যেই রয়েছে রাহু। এই দুই গ্রহের মিলনের ফলে দারুণ সৌভাগ্যবান হতে চলেছেন ৩ রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে। এই সময়ে সম্পত্তি কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো খবর পেতে পারেন এরা। চাকরি ও ব্যবসায় সন্তুষ্টি থাকবে। এই সময় সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্সও।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হোলিতে গ্রহণের ছায়া থাকায় খুব ভাগ্য ফিরতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ে পরিকল্পনায় গতি আসবে এদের। হঠাৎ আর্থিক লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। সন্তানদের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন এরা। এই সময়ে সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পেতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এদের।
কুম্ভ রাশি
হোলির দিনে চন্দ্রগ্রহণের প্রভাব পড়ায় শুভ দিনের সূচনা হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ে বাড়িতে কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে। এই সময় কর্মজীবনেও বড় পরিবর্তন আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি আবার অংশীদারিত্বে কর্মরত ব্যক্তিরা ব্যবসায় সাফল্য পাবেন এই সময়।





