Fire at Park Street: ভয়াবহ আগুন লাগল পার্কস্ট্রীট এলাকায়। আগুনের জেরে গোটা এলাকা ঢেকেছে কালো ধোঁয়াতে। কর্মব্যস্ত দিনে এমন ঘটনা ঘটায় আতঙ্কে সকলে। দাউদাউ করে জ্বলছে বহুতল পার্ক সেন্টারের একটি অংশ (Fire at Park Street)। দমকলের বেশ কিছু ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে সেখানে।
এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট ও ক্যামাকস্ট্রিটের সংযোগস্থল অ্যালন পার্কের ঠিক উল্টোদিকের একটি বহুতলে (Fire at Park Street)। যে বহুতলে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেখানে একটি রেস্তোরাঁ রয়েছে বলে খবর। ফলে বিল্ডিং থেকে তড়িঘড়ি সরানো হচ্ছে সিলিন্ডার।
এই এলাকাটি অফিস পাড়া বলেই পরিচিত। ফলে আশেপাশের বিল্ডিং থেকেও কর্মচারীদের সরিয়ে ফেলা হচ্ছে। সেখানে পৌঁছেছে পার্কস্ট্রীট থানা ও শেক্সপীয়র থানার পুলিশ। অ্যালেন পার্ক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিল্ডিং থেকে গলগল করে আগুন বেরিয়েই চলেছে (Fire at Park Street)। ভেতরে কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, তা একটি প্লাস্টিকের টিন দিয়ে ব্যারিকেড করা ছিল। এই প্লাস্টিকের জন্যই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে (Fire at Park Street)। বিল্ডিংয়ের ভেতর কোনও দাহ্য বস্তু রয়েছে কী না বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। কতক্ষণে আদৌ আগুন নিয়ন্ত্রণে আসবে, তা এখনও স্পষ্ট নয়।
এলাকায় উপস্থিত এক অফিস কর্মী বলেন, “আজ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। ক্রমাগত আগুন বেড়েই চলেছে (Fire at Park Street)। অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা খুব আতঙ্কিত। এই গরমের মধ্যে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ”।
এই ঘটনায় দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “একটা ঘটনা ঘটেছে। খবর আসার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠিয়েছি। সিনিয়র অফিসাররা রয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমার মনে হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে” (Fire at Park Street)।






