ডাল, তরকারি আলাদা করার কোনও ঝঞ্ঝাট নেই, আজই বানান নিরামিষের বিশেষ পদ মুগেশ্বরী আলু পটল

শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাওয়ার চল আছে। তাই আজ আমরা তৈরি করব মুগেশ্বরী আলু পটল, যা খুবই সুস্বাদু এবং সহজে তৈরি করা যায়।

উপকরণ

মুগডাল, আলু, পটল, নুন, হলুদগুঁড়ো, তেল, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, চিনি, ঘি, গরম মশলা

রন্ধন প্রণালী

প্রথমে মুগডালটি ভাল করে ধুয়ে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে নুন এবং হলুদগুঁড়ো যোগ করে আলু এবং পটল ভেজে নিন। আলু ও পটল ভাজা হলে সেগুলি তুলে রাখুন।

পরবর্তী ধাপে, সেই একই কড়াইতে তেল দিয়ে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিন। মশলাগুলি ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না মশলার সুগন্ধ বের হয়।

এখন কষানো মশলার মধ্যে ভাজা আলু, পটল এবং মুগডাল যোগ করুন। সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপরে সামান্য জল দিন এবং স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা ও সামান্য চিনি যোগ করে ভালো করে নাড়াচাড়া করুন। এরপর কড়াইটি ঢেকে দিন এবং কিছুক্ষণ রান্না হতে দিন।

কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঘি এবং গরম মশলা যোগ করে ভালো করে মিশিয়ে নিন। তাহলেই তৈরি আপনার মুগেশ্বরী আলু পটল। এই সুস্বাদু পদটি গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। এই রেসিপিটি সকলের মন জয় করবে।

মুগেশ্বরী আলু পটল একটি স্বাদু নিরামিষ পদ যা যে কোনও নিরামিষ ভোজে সবার মন ভরাবে। সহজ এই রেসিপিটি একবার ট্রাই করেই দেখুন, আশাকরি আপনাদের ভালো লাগবে।

আরও অন্যান্য খবর