ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর! দর্শকদের জন্য বড় উদ্যোগ কলকাতা মেট্রোর, যুবভারতীতে আইএসএলের ম্যাচের দিনগুলিতে চালানো হবে অতিরিক্ত মেট্রো

ফুটবলপ্রেমীদের নয় এক বড় সুখবর দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার যুবভারতীতে ক্রীড়াঙ্গনে যে দিনগুলিতে আইএসএলের ম্যাচ থাকবে, সেই দিনগুলিতে অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে খবর। রাতে দর্শকদের যাতে ফিরতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই এমন উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের।

গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলতি মরশুমের আইএসএল। এই মরশুমে কলকাতার যুবভারতীতে আইএসএলের প্রথম খেলা রয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। ওই দিন তো বটেই আগামী যে দিনগুলিতে কলকাতায় আইএসএলের ম্যাচ রয়েছে, সবদিনে দর্শকদের কথা মাথায় রেখে চলবে বিশেষ মেট্রো।  

মেট্রো কর্তৃপক্ষের তরফে খবর, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর, আগামী ৫ ও ১৯ অক্টোবর, আগামী ৯, ২৩, ২৯ ও ৩০ নভেম্বর, আও ডিসেম্বরের ১২, ১৪, ১৭ ও ২১ তারিখে চলবে বিশেষ মেট্রো। আইএসএলের চলতি বছরের সূচি অনুযায়ী, মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ রয়েছে আগামী ১৯ অক্টোবর।

আইএসএল কর্তৃপক্ষের তরফে চলতি বছরের ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি দেখেই বিশেষ মেট্রো চালানোর ঘোষণা করা হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে, কলকাতায় আইএসএলের ম্যাচের দিনগুলিতে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহমুখী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে।

আরও পড়ুনঃ ‘ছিঃ! আপনি তো…’, আর জি কর কাণ্ডে টলি শিল্পীদের আন্দোলন নিয়ে কুরুচিকর মন্তব্য, তৃণমূল সাংসদকে তুলোধনা অভিনেত্রী তুলিকা বসুর, কে সেই নেতা? 

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “আইএসএলের ম্যাচ শেষের পর ফুটবলপ্রেমীদের বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। যুবভারতীতে ম্যাচের দিনগুলোতে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাপথ শেষ হবে শিয়ালদহ স্টেশনে”।

RELATED Articles