কার্তিক মাস মানেই আলোর উৎসবের সময়। ধনতেরাস দিয়েই শুরু হয় দীপাবলির আনন্দ। এই বছর হিন্দু পঞ্জিকা অনুযায়ী ধনতেরাস পড়ছে ১৮ অক্টোবর, শনিবার। তিথি শুরু হবে দুপুর ১২টা ১৮ মিনিটে এবং চলবে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ পর্যন্ত। অর্থাৎ, ১৮ অক্টোবরই ধনতেরাস উদযাপিত হবে। দুই দিন পর, ২০ অক্টোবর দীপাবলির উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর ধনতেরাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে, যা বিশেষ করে চারটি রাশির জীবনে সৌভাগ্য বয়ে আনবে।
এই দিনে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন, আর সেই সঙ্গে তৈরি হবে ‘ব্রহ্ম যোগ’ ও ‘শিববাস যোগ’। এই বিরল সংযোগ রাত অবধি স্থায়ী থাকবে। জ্যোতিষীরা বলছেন, এই সময় ভগবান ধন্বন্তরী ও কুবেরের পুজো করলে ধন, সৌভাগ্য ও স্বাস্থ্যের আশীর্বাদ মেলে। ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ পর্যন্ত সময়টি পুজোর জন্য বিশেষ শুভ বলে ধরা হচ্ছে।
মিথুন রাশি (Gemini)
বৃহস্পতির এই গতি মিথুন রাশির জন্য আশীর্বাদের মতো। আপনার অর্থভাগ্য বৃদ্ধি পেতে পারে, নতুন উৎস থেকে আয় আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে, আর সমাজে সম্মানও বাড়বে। আপনি যা বলবেন, তার প্রভাব অন্যদের মনে গভীর ছাপ ফেলবে।
কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির জাতকদের জন্য সময়টা আত্মোন্নতির। বৃহস্পতির প্রভাবে আপনার ভেতরের ইতিবাচক গুণ বাড়বে, আচরণে আসবে সৌজন্য ও বুদ্ধিমত্তা। ভালো মানুষের সংস্পর্শে আসবেন, যাঁরা ভবিষ্যতে উপকারে আসবেন। আর্থিক দিকও শক্তিশালী হবে, বাড়বে স্থিতি ও স্বাচ্ছন্দ্য।
তুলা রাশি (Libra)
এই ধনতেরাস তুলা রাশির জন্য বিশেষ শুভ। চাকরিজীবীরা প্রাপ্য পদোন্নতি পেতে পারেন, আর ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে সম্মানও মিলবে। এটি আপনার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় শুরু করার সময়।
আরও পড়ুনঃ Durgapur Gang*rape: ‘কলেজগুলির উচিত তাদের ছাত্রছাত্রীদের, বিশেষ করে মেয়েদের রাতের অন্ধকারে বাইরে বেরোতে না দেওয়া’- দুর্গাপুর গণ*ধর্ষণ কাণ্ডে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতকরা ধনতেরাসে কুবের ও বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পাবেন। বিনিয়োগে লাভ, ব্যবসায় সাফল্য ও অর্থের প্রবাহ বাড়তে পারে। নতুন পরিকল্পনায় হাত দেওয়ার জন্যও সময়টা শুভ। ভাগ্য পাশে থাকায়, আটকে থাকা কাজগুলোও সম্পন্ন হবে সহজেই।এইভাবে, ধনতেরাস ও দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এই বছর তা অনেকের জীবনে আলো হয়ে আসতে পারে সৌভাগ্যের প্রতীকে।





