‘বিগ বস বাংলা’র ধাক্কায়, ‘কম্পাস’-এর পর এবার মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা! অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় নাম তুলে ফেলা ধারাবাহিক শেষের সিদ্ধান্ত ঘিরে ক্ষো’ভ নেটপাড়ায়!

স্টার জলসার নতুন ধারাবাহিকের সফর শেষ হতে চলেছে মাত্র তিন মাসেই। চলতি বছরের ২০ মে শুরু হয়েছিল এই মেগা। কিন্তু ‘বিগ বস বাংলা’র জন্য চ্যানেলের প্রাইম টাইমের সময়সূচিতে বড় পরিবর্তন আসায় কোপ পড়েছে একাধিক ধারাবাহিকের উপর। সেই তালিকায় এবার যুক্ত হল ‘বাবলি সুন্দরী’। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার খবরে স্বাভাবিকভাবেই হতাশ অনুরাগীরা।

এই সপ্তাহেই স্টার জলসায় শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। নতুন এই অনুষ্ঠানের জন্য রাতের গুরুত্বপূর্ণ স্লট খালি করতে গিয়ে একাধিক চলতি মেগার সময় বদলেছে। এর আগে জানা গিয়েছিল, ‘কম্পাস’ বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকের শুটিংও শেষ হয়েছে। এবার একই কারণে ‘বাবলি সুন্দরী’র পথচলাও থামছে। ফলে খুব অল্প সময়ের ব্যবধানে দুটি ধারাবাহিক বন্ধের খবর সামনে এল।

শুধু ‘বাবলি সুন্দরী’ নয়, বিগ বসের জন্য স্লট পরিবর্তন হয়েছে ‘ঘূর্ণি’রও। ৩১ অগস্ট থেকে রাত ৭.৩০টার স্লটে দেখা যাবে ‘প্রতিজ্ঞা’। এর আগে ‘বাবলি সুন্দরী’কে প্রথমেই নির্ধারিত সময় থেকে সরিয়ে রাত ১১টার স্লটে পাঠানো হয়েছিল। ধারাবাহিকটির গল্পে সৌন্দর্য এবং প্রচলিত ধারণাকে ঘিরে ভিন্ন ধরনের বিষয় তুলে ধরা হচ্ছিল। মুখ্য চরিত্রে ছিলেন হানি বাফনা এবং নবাগতা স্নেহা গুরিয়া।

মাত্র তিন মাসে ধারাবাহিক বন্ধের সিদ্ধান্তে ‘বাবলি সুন্দরী’র টিমের পাশাপাশি মন খারাপ দর্শকদেরও। ‘কম্পাস’ এবং ‘বাবলি সুন্দরী’ বন্ধ হওয়ার পর এবার প্রশ্ন উঠছে, রাত ১১টার স্লটে কি ‘ঘূর্ণি’কে পাঠানো হবে, নাকি অন্য কোনও চলতি ধারাবাহিককে সেখানে দেখা যাবে? এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে একের পর এক মেগার সময় বদল এবং বন্ধের খবরে টেলিপাড়ায় ফের ধারাবাহিকগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

'বিগ বস বাংলা'র ধাক্কায়, ‘কম্পাস’-এর পর এবার মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা! অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় নাম তুলে ফেলা ধারাবাহিক শেষের সিদ্ধান্ত ঘিরে ক্ষো'ভ নেটপাড়ায়!

আরও পড়ুনঃ বাঁশি হাতে কৃষ্ণ, ছুটে আসছেন রাধা! ‘রাধা মাধব’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, মুখ্য চরিত্রে রাজদীপ-জয়িতার জুটি নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়! প্রথম ঝলকেই জল্পনা তুঙ্গে!

৩১ অগস্ট থেকে স্টার জলসার নতুন সূচি অনুযায়ী, বিকেল ৫টায় ‘লক্ষ্মী ঝাঁপি’, ৫.৩০টায় ‘শুধু তোমারই জন্য’, ৬টায় ‘ও মোর দরদিয়া’, ৬.৩০টায় ‘তিলোত্তমা’, ৭টায় ‘কুমকুম’ এবং ৭.৩০টায় ‘প্রতিজ্ঞা’ দেখা যাবে। এরপর ৮টায় ‘পরশুরাম’, ৮.৩০টায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ৯টায় ‘গঙ্গা’, রাত ৯.৩০টা থেকে ১০.৩০টা ‘বিগ বস বাংলা’ এবং রাত ১০.৩০টায় ‘সংসার সংকীর্তণ’ সম্প্রচারিত হবে। নতুন সূচিতে কোন ধারাবাহিক দর্শকদের কতটা টানতে পারে, এখন সেটাই দেখার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর