শ্যামাপ্রসাদ মুখার্জী না থাকলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ কমিউনিস্টদেরও বাংলাদেশেই থাকতে হতো! খোঁচা রাহুলের!

আজ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১৯ তম জন্মবার্ষিকী। সাম্প্রদায়িক নেতা হিসেবেই যাঁর প্রধান পরিচিতি। ভারতীয় জনতা পার্টির অন্যতম পুরোধা বলা হয় শ‍্যামাপ্রসাদ মুখার্জীকে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা সবাই এই রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্দেশ্যে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শ্যামাপ্রসাদ মুখার্জীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে রাহুল সিনহা বলেন, ‘পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, বাঙালির রক্ষাকর্তা’ তিনি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতার কথায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে ইংল্যান্ড থেকে আসা ক্যাবিনেট কমিশনের সামনে জোরদার সওয়াল করেছিলেন। লাগাতার আন্দোলন করে পশ্চিমবঙ্গকে ভারতভুক্ত করেছিলেন। তিনি যদি তা না করতেন এই বাংলাও বাংলাদেশেরই অন্তর্ভুক্ত হত।বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ও থাকতেন বাংলাদেশে।

একইসঙ্গে কমিউনিস্টদের‌ও খোঁচা দ্বিতীয় ছাড়েননি রাহুল। তিনি আর‌ও বলেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ই নন, সিপিএম কংগ্রেস নেতারাও থাকতেন বাংলাদেশে। তাই নির্দ্বিধায় স্বীকার করা উচিত পশ্চিমবাংলার মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর কাছে সদা ঋণী।

আরও অন্যান্য খবর