বার্থডেতে (Birthday) ‘বার্থডে স্যুটে’ ফোটো পোস্ট করলেন আয়রন ম্যান এর পেপার পটস! অর্থাৎ পুরো নগ্ন (Nude) অবস্থায় নিজের জন্মদিনের ছবি পোস্ট করলেন আয়রন ম্যানের পেপার পটস চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গোয়েনেথ প্যালট্রো (Gwyneth Paltrow)। ইনস্টাগ্রামে ঘটা করে পোস্ট করার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে তার ভক্তমহলে।
তার নাকি নিজের জন্মদিনের পোশাক কেনার মতো পয়সা ছিল না কিন্তু ক্যামেরার সামনে পোজ দিতে হবে তাই এই ভাবনার অবতারণা এবং যা বাস্তবে বাস্তবায়িত করেছেন অভিনেত্রী।
এছাড়াও তাকে যে বার্থডে শুভেচ্ছা জানাচ্ছেন যারা তাদেরকে উত্তর তো দিতে হবে সেই জন্যই এরকম আজব কান্ড ঘটিয়ে ফেলেছেন গোয়েনেথ। হলিউডের প্রযোজক-পরিচালক ব্রুস প্যালট্রোর (Bruce Paltrow) কন্যা গোয়েনেথ। ১৯৭২ সালের ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে তাঁর জন্ম।
বাবার হাত ধরেই প্রথম গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ। এরপর ১৯৯১ সালে তার প্রথম ফিচার ছবি শাউট মুক্তি পায়। এই অভিনেত্রী কিন্তু অস্কারজয়ী। ১৯৯৮ সালে ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান। তবে তাকে ভক্তরা বেশি চেনেন পেপার পটস নামে। আয়রন ম্যান (Iron Man) সিরিজের সঙ্গে ২০০৮ সালে যুক্ত হন গোয়েনেথ।
এরপর গুপ নামে একটি লাইফ স্টাইল কোম্পানি শুরু করেন অভিনেত্রী যেখানে মহিলাদের শরীর সম্পর্কে নানা আলোচনা করা হয়। মূলত মহিলাদের শরীর নিয়ে মানুষের যে গতানুগতিক চিন্তা ধারা আছে তা বদলানোর উদ্দেশ্যেই এই কোম্পানি খোলেন এই অভিনেত্রী। পাশাপাশি মহিলাদের নারী সত্ত্বা নিয়ে গর্ব করার জন্যও উদ্বুদ্ধ করতে চান। ফলে তিনি সম্পূর্ণ অনাবৃত হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তার পিছনে এই ধারণা কাজ করছে বলেও মত অনেকের।
তবে আশ্চর্যজনকভাবে নিন্দার থেকে বেশি প্রশংসা কুড়িয়েছেন গোয়েনেথ। শুভেচ্ছা জানিয়েছেন ডেমি মুর, নাওমি স্কটের মতো অভিনেত্রী।
আপনিও দেখুন হলিউড অভিনেত্রীর এই অন্যতম বোল্ড ছবি-






