রাখি উৎসব প্রত্যেক ভাই বোনের জীবনে এক বিশেষ দিন। ওই দিন বোনেরা বা দিদিরা তাদের ভাইদের রাখি পড়ায়। ভাইয়ের মঙ্গল কামনার জন্য বোনেরা রাখি পড়ায়। এর বদলে বোনেদের পাওনা থাকে ভালো ভালো সব উপহার।
জ্যোতিষ মতে, বোনের রাশি মেনে উপহার দিলে সুফল পাওয়া যায়। এই রাখি পূর্ণিমায় বোনের রাশি অনুযায়ী কোনও উপহার দিলে শুভ হবে জেনে নিন।
মেষ ও বৃষ রাশি: আপনার বোন যদি মেষ রাশির জাতক হয়ে থাকে তাহলে বোনকে জিঙ্কের তৈরি কোন জিনিসের উপহার দেবেন। এছাড়া লাল রঙের পোশাক উপহার দিতে পারেন। আবার যদি বোন বিশ্ব রাশির জাতক হয়ে থাকে তাহলে সাদা রঙের অথবা রুপোর কোনও বস্তু উপহার দিতে পারেন।
মিথুন এবং কর্কট রাশি : আপনার বোন যদি মিঠুন রাশির জাতক হয়ে থাকেন তাহলে সবুজ রঙের কোন জিনিস উপহার দেবেন। আর বোনের কর্কট রাশি হলে সাদা মিষ্টি অবশ্যই ভুলবেন না।
সিংহ ও কন্যা রাশি: যদি সিংহ রাশির জাতক হয়ে থাকে তাহলে অবশ্যই হলুদ অথবা জাফরানি রঙের কোনও বস্তু উপহার দেবেন।
কন্যা রাশির জাতকদের জন্য ভাইরা পান্নার আংটি অথবা কোন ভালো বই বা গণেশের মধ্যে উপহার দিলে বোনের শুভ হবে।
তুলা ও বৃশ্চিক রাশি: তুলা রাশির বোনদের রেশমি কাপড় অথবা রুপোর গহনা উপহার দেবেন। বৃশ্চিক রাশির বোনদের জন্য লাল রঙের ওড়না আর রাখির দিন বোঁদের লাড্ডু খাওয়াতে ভুলবেন না।
ধনু ও মকর রাশি: ধনু রাশির বোনকে হলুদ বা জাফরানি রঙের পোশাক উপহার দিতে পারেন। মকর রাশির বোনকে মোবাইল ফোন অথবা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট উপহার দেওয়াই ভালো।
কুম্ভ ও মীন রাশি : কুম্ভ রাশির জাতকদের বোনের জন্য কালো রঙের বস্তু উপহার দিতে পারেন। আর বোন
যদি মীন রাশির জাতক হয়ে থাকে তাহলে পিতলের কোন জিনিস উপহার দিতে পারেন।






