অসামান্য মেধার জেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল আরাধ্যার, বাংলার মুখ উজ্জ্বল করল আড়াই বছরের খুদে

তার বয়স এখনও তিন বছর হয়নি, মাত্র ২ বছর এগারো মাস। আর এই বয়সেই সবজি থেকে শুরু করে ফুল, পাখি, ফল সবকিছুর নাম তার ঠোঁটস্থ। এমন প্রতিভার জেরেই এবার এই ছোট্ট বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল নদিয়ার আরাধ্যা সরকার।

ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের বাসিন্দা আরাধ্যা সরকার। তার মায়ের নাম সীমা সরকার। তিনি বাগাখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবার সূত্রে খবর, একেবারে ছোটো থেকেই আরাধ্যা যা যা শুনতো বা দেখতো তা মাথায় গেঁথে যেত তার। আরাধ্যার মা ও দিদি-সহ পরিবারের কারোরই বিষয়টি নজর এড়ায়নি। সবজি, ফুল, ফল, গাছ, পাখি, সব কিছুর নাম মুখস্থ ছোট্ট খুদের।

আরাধ্যার একটি ভিডিও চলতি বছরের ৩রা এপ্রিল পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দফতরে। ২ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিওতে আরাধ্যা ১২৫টি আলাদা আলাদা দেখে সেসবের নাম বলে দেয়। এরপর গত ২০শে এপ্রিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে খুদের এই প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়।

জানা গিয়েছে, গত ১৬ই মে ওই সংস্থার তরফে আরাধ্যাকে শংসাপত্র, মেডেল-সহ নানান উপহার পাঠানো হয়েছে। তার মা, দিদি, পরিবার তো বটেই, পাড়ার ছোট্ট খুদের এমন খবরে খুবই খুশি আরাধ্যার পাড়া-প্রতিবেশীরাও।

খুদের মা বেই বিষয়ে বলেন, “দুই বছর এগারো মাসের ছোট্ট আরাধ্যা অনায়াসে যা করে দেখিয়েছে তা অনেক। নিজের নাম নথিভুক্ত করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে”।

আরও অন্যান্য খবর