কন্যা রাশিতে গোচর সূর্যের, জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হবে ৪ রাশির, কেটে যাবে অর্থাভাব, আসবে আনন্দ

জ্যোতিষশাস্ত্রে রাশি পরিবর্তন একটি উল্লেখযোগ্য বিষয়। এর প্রভাবে নানা বদল আসলে জীবনে। আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধে ৭টা ৫২ মিনিটে কন্যা রাশিতে গোচর হবে সূর্যের। ১৬ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস কন্যা রাশিতেই থাকবে সূর্য। সূর্যের এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ৪ রাশির জাতকদের সোনালি দিন শুরু হতে চলেছে। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

সেই রাশিগুলি কী কী দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

সূর্যের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তন হবে। ব্যবসায় লাভের সুযোগ পেতে পারেন। বড় অফার বা চুক্তি পেতে পারেন। চাকরিজীবীদের আয় বাড়তে পারে। আরও অনেক সুবিধা পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থের অভাব দূর হতে পারে।

সিংহ রাশি

আপনার রাশির অধিপতি গ্রহ হল সূর্য। এর ট্রানজিট আপনার জন্য শুভ হতে পারে। চাকরিজীবী এবং ব্যবসায়ীরা কর্মজীবনে নতুন সুযোগ পাবেন। আগের চেয়ে আরও উন্নতি হবে। বড় সুবিধা পেতে পারেন। সিনিয়রদের সম্মান করলে লাভ।

ধনু রাশি

এই একমাস ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। কাজে সাফল্য পাবেন। চাকরি বা ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন। সূর্য দেবতার কৃপায় আপনার স্বাস্থ্য ভাল থাকবে। 

কন্যা রাশি

সূর্য কন্যায় গোচর করছে। এর প্রভাব আপনাকে কর্মজীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। মনোবল দৃঢ় হবে এবং আপনি যে কোনও কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন। আপনার মধ্যে আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং উদ্দীপনা দৃশ্যমান হবে। দাম্পত্য জীবন ভাল যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর