১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়ছে। এই সময়ের কিছু পরই বুধের মার্গী গতি রয়েছে। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন। বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসা, বুদ্ধি, তর্ক, সংবাদের কারক বলেও মনে করা হয়। এই বুধের মার্গী গতিতে কৌশিকী অমাবস্যার পরই লাভ পেতে চলেছে একাধিক রাশি।
কৌশিকী অমাবস্যার পরই বুধ মার্গী হতে চলেছে। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বুধের মার্গী অবস্থার প্রভাব একাধিক রাশিতে পড়তে চলেছে।
দেখে নেওয়া যাক এই মার্গীর ফলে কোন কোন রাশি লাভবান হবে-
ধনু রাশি
বুধের মার্গী অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের নানান দিক থেকে সাফল্য এনে দেবে। কেরিয়ারের দিক থেকে এগিয়ে যাওয়ার এটিই সবচেয়ে ভালো সময়। এই সময় ধনলাভের সম্ভাবনা প্রবল। মনের মতো চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা কেরিয়ারে ব্যাপক লাভ করতে চলেছেন। জীবনে দারুন উচ্চতা ছুঁয়ে দেখতে চলেছেন এরা। কর্মস্থলে আসবে বদল। সাফল্য আসবে কোনও পুরনো আটকে থাকা কাজে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে মিথুন রাশির জাতক-জাতিকাদের। মায়ের সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি
মার্গী বুধ আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। কেরিয়ারের দিক থেকে কাঙ্খিত পরিণাম পেতে থাকবেন। বহু বড় সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন। নানান চিন্তা ঝঞ্ঝাট থেকে পাবেন মুক্তি। ধনলাভের প্রবল যোগ থাকবে।





