আবারও এক শুভ গ্রহ-সংযোগ। ২৪ জুন মঙ্গলবার, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মহাগুরু বৃহস্পতি ও চন্দ্রের সংমিশ্রণে তৈরি হচ্ছে বিরল গজকেশরী যোগ। এই শক্তিশালী যোগ বদলে দিতে পারে একাধিক রাশির ভাগ্যচক্র। ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গজকেশরী যোগের প্রভাব পড়বে বহু মানুষের জীবনে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক, সামাজিক ও পেশাগত সাফল্য আসতে চলেছে—বিশেষ করে তিনটি রাশির জাতকদের জন্য।
বৃষ রাশি (Taurus): গজকেশরী যোগ বৃষ রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব আনবে। ব্যবসা শুরু করার জন্য এটি একেবারে উপযুক্ত সময়। অর্থভাগ্য প্রসন্ন হবে, সঙ্গে আত্মবিশ্বাসে মিলবে নতুন জোয়ার। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও লক্ষ্যে পৌঁছতে চাইছিলেন, তাঁরা এবার সফল হতে পারেন সহজেই। জীবনে মা লক্ষ্মীর কৃপা পরিস্কারভাবে অনুভব করবেন বৃষ রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি (Gemini): এই সময় মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। পরিবার থেকে পূর্ণ সমর্থন পাওয়া যাবে, যা যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সমাজে সম্মান ও অবস্থান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র বা ব্যবসায় হঠাৎ কোনও বড় সুযোগ আসতে পারে। জীবনের একাধিক দিক থেকেই ইতিবাচক পরিবর্তন ঘটবে এই রাশির জাতকদের ক্ষেত্রে।
তুলা রাশি (Libra): তুলা রাশির জাতকদের জীবনে গজকেশরী যোগ নিয়ে আসবে বহু আশাপ্রদ পরিবর্তন। বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ বা দুশ্চিন্তা কেটে যাবে। যাঁরা কোনও মামলা-মোকদ্দমার সঙ্গে যুক্ত, তাঁদের পক্ষেও এই সময় শুভ। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে দারুণ সাফল্যের সময়। এক কথায়, তুলা রাশির জীবনে ইতিবাচক ফলাফল এনে দিতে চলেছে গজকেশরী যোগ।
আরও পড়ুনঃ Viral video: নেটদুনিয়ার ‘অশ্লীলতা’র বিরুদ্ধে জনতার রোষ! নয়ডার পার্কে চরম অপদস্থ নেটপ্রভাবী মনীষা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক!
চন্দ্র ও বৃহস্পতির এই বিরল সংযোগকে কেন্দ্র করে আগামী কয়েকদিনে জীবনে ঘটতে চলেছে বহু শুভ ঘটনা। রাশিফলের এই ইঙ্গিত অনুযায়ী, ভাগ্য বদলের জন্য প্রস্তুত থাকুন এই তিন রাশির জাতক-জাতিকারা।






