জি ফাইভে আসতে চলেছে বাংলার রোমান্টিক থ্রিলার সিরিজ পাশবালিশ। এই সিরিজে প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ইশা সাহা, সৌরভ দাস (Sourav Das), সুহাত্রো মুখোপাধ্যায় এবং ঋষি কৌশিক। মহাবাহু মোশন পিকচার তারা প্রযোজিত এই সিরিজটি জি ফাইভে মুক্তি পাবে ১০ ই মে। এই সিরিজের গল্পটি মূলত বাংলাদেশে বিচ্ছিন্ন শৈশবের বন্ধুদের যাত্রা নিয়ে। তাদের কি পুনরায় মিলন হবে নাকি পুনর্মিলন কাল হয়ে দাঁড়াবে। এর জন্য অবশ্যই দেখতে হবে পাশবালিশ সিরিজটি। সম্প্রতি সাক্ষাৎকারে সৌরভ কথা বলেছেন, তার চরিত্র, আধিপত্য ও ব্যক্তিগত জীবনে পাশবালিশের ভূমিকা নিয়ে।
পাশবালিশ সিরিজে সৌরভের (Sourav Das) চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেছেন, “আমি খুব গ্রেটফুল আমাকে ওরা এই কাজটা দিয়েছে। জি ফাইভ থেকে শুরু করে ডিরেক্টর সকলে আমাকে ভরসা করে এই কাজটা দিয়েছে। আশা করি ভালো করেছি।”
এই সিরিজে একটি লিডারশিপ চরিত্র দেখা যাবে সৌরভকে বাস্তবে কতটা ভালো লিডার তিনি সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা (Sourav Das) বলছেন, “কতটা ভালো কাজ করছি, সেটা মানুষ না ধরলে আমি কখনো বুঝতে পারবো না। সিসিএল জেতার পর রাহুল দা লিখেছিল খুব কম মানুষের মধ্যে ইনবিল্ট নেতৃত্ব থাকে, এই ছেলেটির মধ্যে সেটি আছে। খুব সুন্দর একটা লেখা লিখেছিল সিসিএল জেতা থেকে শুরু করে তার প্রত্যেকটা মেম্বারদের নিয়ে। যখন থিয়েটারের দল চালিয়েছি, সিসিএল এ পুরো দায়িত্ব নিয়ে টিমটাকে তৈরি করেছি, বুঝতে পেরেছি আমার মধ্যে একটা লিডারশিপ কাজ করে।” তবে বাড়িতে মোটেই লিডারশিপ চলে না সৌরভের (Sourav Das) ।
বাস্তবে রিভেঞ্জ নেওয়াকে সময় নষ্ট বলেই মনে করছেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) । তিনি (Sourav Das) বলেছেন, “কোথাও গিয়ে সবকিছুই মনে থেকে যায়। তবে এমন মানুষকে ক্ষমা করে দিতে পছন্দ করি। ক্ষমা করার চেয়েও বেশি তিনি ইগনোর করে দেন।”
অভিনেতা সৌরভ দাসের (Sourav Das) এই বছরটা বেশ ভালো কাটছে। অভিনয়ের দিক থেকে সিসিএল ট্রফি জেতা থেকে শুরু করে সবদিক থেকেই বেশ ব্যাটিং হাকাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলছেন, “আমি লাক ফ্যাক্টর খুব মানি। বিয়ে হওয়ার পর থেকেই আমার সাথে অনেক ভালো কিছু হচ্ছে। আমি সবাইকে বলেছি ক্রেডিট দাও দর্শনাকে। এমনও হয়েছে ও একটা ম্যাচে যায়নি কর্নাটকের সাথে হেরে গেছি। আমি ভিডিও কল করে তারপরে খেলতে নামতাম। এগুলো চাইল্ডিশ হতে পারে। এসব অনেকেই কুসংস্কার বলে। আমার অভিনয়ের সাথে খুব একটা কোন কুসংস্কার নেই তবে, আমার ক্রিকেটের সাথে আছে সব সময় ছোটবেলা থেকে।” তবে অভিনেতা এটা মনে করিয়ে দিয়েছেন লাক ফ্যাক্টর তখনই কাজ করবে যখন তুমি সবসময় হার্ডওয়ার্ক করে যাবে।
সাক্ষাৎকারে অভিনেতা সৌরভ দাস (Sourav Das) পাশবালিশ নিয়ে তার বেডরুম সিক্রেট শেয়ার করেছেন। অভিনেতা (Sourav Das) জানিয়েছেন, “বিয়ের পরেও পাশ বালিশের প্রয়োজন হয় তার। এমনকি অভিনেত্রী দর্শনার সাথে অর্থাৎ তার স্ত্রীর সাথে রীতিমতো মারপিট হয় পাশবালিশের জন্য। পাশবালিশ বাঙালির ইমোশন।” এমনকি বাড়িতে নিজের আর বউয়ের জন্য দুটো পাশবালিশ কিনছিলেন অভিনেতা।






