দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ কিছুক্ষণ আগে বিয়েটা সেরে ফেললেন টলিউড তারকা অনির্বাণ ভট্টাচার্য এবং থিয়েটার ব্যক্তিত্ব মধুরিমা গোস্বামী। লাল পাঞ্জাবি-সাদা ধুতিতে অনির্বাণের মুখে তখন হাজার ওয়াটের হাসি, সেই তুলনায় মধুরিমাকে একটু নার্ভাস লাগছিল।
কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি ভাইরাল হয়েছে যেখানে অনির্বাণকে মধুরিমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং হাসিতে ঝলমল করছে টলিউড তারকার মুখ। লাল শাড়ি এবং ব্লাউজে মধুরিমার ছিমছাম সাজ সকলের মন জয় করেছে। মাথাভর্তি সিঁদুর পরে সদ্যবিবাহিতা মধুরিমা অনির্বাণের পাশে দাঁড়িয়ে রয়েছেন, এই ছবিই এখন নেট পাড়ায় ঘুরে বেড়াচ্ছে।

বস্তুত কয়েকদিন আগেই জানা গিয়েছিল ১২ বছরের দীর্ঘ সম্পর্ককে বিবাহবন্ধনে পরিণত করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী। বস্তুত অধিকাংশ মানুষই জানতেন না যে অনির্বাণ এবং মধুরিমার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা রশিদের রিসেপশনে এদের দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পরেই জল্পনা উঠতে শুরু করে এবং কিছুদিন আগেই জানা যায় যে আজ ২৬শে নভেম্বর অত্যন্ত ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে একদম সাদামাটাভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে চলেছেন অনির্বাণ-মধুরিমা। আজ তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরুণীর মন ভাঙ্গা পোস্ট দিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। যদিও অনির্বাণের সকল অনুরাগীরাই এই খবরে খুশি হয়েছেন এবং তারা এই নবদম্পতিকে ভবিষ্যতে সুন্দর জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।





