সুশান্ত সিং রাজপুত এর চলে যাওয়ার ইতিমধ্যেই ৬৩ দিন অতিক্রান্ত। কিন্তু এর মধ্যেই এই অস্বাভাবিক মৃত্যু রহস্য দেখেছে অনেক ওঠাপড়া। সুশান্তের অনুরাগীদের লাগাতার দাবি পেয়েছে সুবিচার, শুরু হয়েছে এই অস্বাভাবিক মৃত্যু রহস্যের সিবিআই তদন্ত। এমনকি বিদেশের মাটিতেও সুসান সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু রহস্যের প্রকৃত তথ্য উদঘাটনের জন্য চলছে বিভিন্ন প্রচার। এবার জাস্টিস ফর সুশান্ত মুভমেন্টে যোগ দিলেন যোগগুরু বাবা রামদেব! সুশান্তের অস্বাভাবিক মৃত্যু রহস্যের প্রকৃত বিচারের জন্য পুজো ও প্রার্থনা সারলেন রামদেব।
শনিবার যোগগুরু রামদেব বলেন, সুশান্তের বাবা ও বোনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের মনের কষ্টটা তিনি বুঝতে পেরেছেন এবং সুশান্তের বাবা ও বোনের কথা শুনে তিনি অনেকটাই কেঁপে উঠেছিলেন।পতঞ্জলি যোগপিঠে সুশান্তের জন্য প্রার্থনা করছেন রামদেব। তাঁর ইচ্ছা, সুশান্ত ও তাঁর পরিবার দ্রুত ন্যায়বিচার পাক। স্বাধীনতা দিবসে যোগগুরুর প্রার্থনা, যেন সকলেই ন্যায় পায়। কারোর সঙ্গে যেন কোনও অন্যায় না হয়।
https://twitter.com/yogrishiramdev/status/1294496979595141121?s=20
প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু বিচার চেয়ে ১৫ই আগস্ট শনিবার ১০ মিনিট নীরবতা পালনের ডাক দেওয়া হয়। তাতে সুশান্তের পরিবারের পাশাপাশি বলিউডের অনেকেই যোগ দেন। এছাড়াও সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নির্ভয়ার মা আশা দেবী। তাঁর কথায়, ”ধৈর্য্য রাখুন। সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখুন। দেখবেন সময় লাগলেও সুবিচার ঠিক হবেই।”






