‘হ্যাঁ, আমি বিবাহিত’, বিয়ের কথা অকপটে স্বীকার করে নিলেন দেব

তিনি টলিপাড়ার হার্টথ্রব বটে। বয়স চল্লিশের দোরগোড়ায় হলেও এখনও ছাতনাতলায় যান নি দেব। তবে তাঁর সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সম্পর্কের কথাও সকলেই জানেন। অভিনয়ে আসার আগেই দেবের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে গিয়েছে তাঁর। বিগত কয়েক বছর ধরে প্রেম করলেও তাদের বিয়ে নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। এবার নিজের বিয়ের কথা অকপটে স্বীকার করে নিলেন খোদ দেব।

তবে শনিবার দেব নিজের মুখেই স্বীকার করেন নিজের বিয়ের কথা। তবে এর মধ্যে একটা টুইস্ট আছে। সদ্যই মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। এই ছবির প্রমোশ্যানাল ভিডিওতে দেবকে নিয়ে গুগলে সবচেয়ে বেশি কী কী প্রশ্ন করা হয়েছে, সেসবের উত্তর দে৪ন দেব। সেখানেই একটি প্রশ্ন ছিল যে দেব কী বিবাহিত?

এর জবাবে দেব বলেন, “হ্যাঁ, আমি বিবাহিত আমার কাজের সঙ্গে, তা না হলে গোলন্দাজের মতো একটা ছবি কি করতে পারতাম”। শুধু এই প্রশ্নই নয়। গুগলকে আরও প্রশ্ন করা হয়েছে যে  ‘How to Marry Dev?’ মানে দেবকে কেমনভাবে বিয়ে করতে হবে? এর জবাবে অভিনেতা জানান, “দেব নিজেই জানে না দেবকে কী করে বিয়ে করতে হবে।তোমার যদি কেউ জানো তো প্লিজ জানাও আমাকে”।

এদিন নিজের সম্পর্কে আরও নানান মজাদার প্রশ্নের উত্তর দেন দেব। তিনি জানান যে তিনি একেবারেই ‘মাম্মাস বয়’।এরপর তাঁর প্রিয় টলি নায়িকার নাম জানতে চাইলে দেব বলেন- “আমি দিনে একবার মিথ্যে কথা বলি। ইশা সাহা আমার প্রিয় নায়িকা (মুচকি হেসে) এখন কিন্তু আমি মিথ্যে বললাম না। ইশা সত্যি আমার প্রিয় টলিউড নায়িকা”।

আবার, ইন্ডাস্ট্রির ব্রেস্ট ফ্রেন্ড হিসাবে গোলন্দাজ পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে বেছে নেন দেব। ইস্টবেঙ্গল আর মোহনবাগান-এর মধ্যে কোনও একটি পছন্দের ক্লাবকে বেছে নিতে চাননি দেব। এই বিষয়ে তিনি বলেন, “আমি ফুটবল দেখতে ভালোবাসি, আমার ওরকম কোনও টিপিক্যাল পছন্দ নেই, বা কারুর প্রতি পক্ষপাতিত্ব নেই”।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

উল্লেখ্য, আজকাল দেবের সোশ্যাল মিডিয়ায় নানান ছবির পোস্টের ক্যাপশনে সবচেয়ে বেশি যে শব্দটি চোখে পড়ে, তা হল ‘এমনি’। কিন্তু কেন এই শব্দটি লেখেন দেব? এই প্রসঙ্গে এদিন দেব বলেন, “আজকাল সবই সেলিব্রিটিরা ঘুম থেকে উঠছে, খাবার খেতে যাচ্ছে। তারপর তোমার মনে হয় তোমার কোনও অস্তিত্বই নেই। আর লোকে বলে তুমি নাকি সুপারস্টার!  কিছু লিখতেই ইচ্ছে করে না, তাই এমনি”।

RELATED Articles