Jishu Ujjal production house: ‘ভালবাসা ভালবাসা’, ‘অপরাজিত’ একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছিলেন দর্শকদের। হিট ধারাবাহিক গুলির নেপথ্যে ছিল, ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’। ব্লু ওয়াটার প্রোডাকশন হাউস ছিল যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। কিন্তু তা আচমকাই বন্ধ হয়ে যায়। তারপর অনেক সময় গড়িয়েছে। এসেছে বহু ধারাবাহিক, বহু নতুন মুখ ধারাবাহিকের পর্দায় এসেছে। যিশু সেনগুপ্ত কলকাতা ছেড়ে পা রেখেছেন মুম্বই এবং দক্ষিণে। বেশ কয়েক বছর আগে নতুনভাবে প্রযোজক হয়ে ফিরেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’ (Jishu Ujjal production house)। এই প্রোডাকশন হাউসের সঙ্গে রয়েছেন অভিনেতার দিদি রাই সেনগুপ্তও।
যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের (Jishu Ujjal production house) প্রথম ধারাবাহিক ছিল যিশু-নীলাঞ্জনা প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’। তারপরে এসেছে লাভ আজকাল ধারাবাহিক। স্টুডিওতে বেশ নাম করেছে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউস। কাজের চাপ রীতিমতো টেক্কা দিচ্ছে অন্য প্রোডাকশন হাউসদের। এবার সেই প্রোডাকশন হাউসের (Jishu Ujjal production house) নতুন ধারাবাহিক আসতে চলেছে।
একটা নয় একসাথে আসছে তিনটে নতুন ধারাবাহিক। কদিন আগে জানা গেছিল যীশু সেনগুপ্ত প্রোডাকশন হাউসের (Jishu Ujjal production house) দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। স্টার জলসা এবং জি বাংলা চ্যানেল দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। স্টার জলসা, জি বাংলা ছাড়াও যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসছে সান বাংলা চ্যানেলে। স্টুডিও সূত্রে খবর জি বাংলা ও সান বাংলা চ্যানেলের ধারাবাহিকটি আগে শুরু হবে তারপর শুরু হবে স্টার জলসার নতুন ধারাবাহিক। তবে এবার জানা গেল কেন প্রোডাকশন হাউস স্টার জলসায় আসা ধারাবাহিক নিয়ে মুখ খোলেননি।
স্টার জলসায় নামী প্রোডাকশন হাউস (Jishu Ujjal production house) নতুন ধারাবাহিকের প্রজেক্ট পেয়েও আসবে না সেই ধারাবাহিক। আগেই জানা গেছিল স্টার জলসায় কিছু নতুন প্রোডাকশন হাউসের ধারাবাহিক আসতে চলেছে। সেই ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক ছিল যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের (Jishu Ujjal production house)।
স্টুডিও সূত্রে খবর, বেশ কিছু কারণে চ্যানেলের সাথে প্রোডাকশন হাউসের মতবিরোধ দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। দুপক্ষের মিল হচ্ছিল না কোনভাবেই, তাতেই হচ্ছিল ছোটখাটো ঝামেলা। শোনা যাচ্ছে এই ঝামেলার জন্য বাদ পড়েছে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের (Jishu Ujjal production house) ধারাবাহিক। যীশু উজ্জল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক জি বাংলার পর্দায় এলেও এই প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক আসবেনা স্টার জলসার পর্দায়।





