‘তৃতীয় সন্তান হলে জরিমানা বা কারাদণ্ড হওয়া উচিত’! ভারতের জন্মনিয়ন্ত্রণে কঠোর আইনের দাবি কঙ্গনা’র 

তিনি বিতর্কিত। বিতর্কে থাকতে তিনি খুবই ভালোবাসেন। আর তাইতো একটা ইস্যু বন্ধ হলেই অন্যটা নিয়ে শুরু করে দেন। আর এবার ভারতের জনসংখ্যা সীমাবদ্ধ করতে জন্ম নিয়ন্ত্রণ করতে সুর চড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

‘কঠোর আইন’ করার দাবি করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘ভোটের রাজনীতি’কে একদিকে রাখা উচিত এবং ‘আজ সংকটের দিকে তাকিয়ে অন্তত তৃতীয় সন্তান হওয়ার ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ড হওয়া উচিত’।

তবে এই ধরনের উদ্ভট দাবি করে নিজেই রোষানলে পড়েছেন বলিউডের বিতর্কিত কুইন। ‌কৌতুক অভিনেত্রী সলোনি গৌর কঙ্গনাকে মনে করিয়ে দিয়েছেন, তাঁর নিজেরই দুই ভাইবোন আছে। বড় বোন রাঙ্গোলি চন্দেল এবং ছোট ভাই অক্ষত রানাওয়াত।

কঙ্গনার টুইটের স্ক্রিন গ্র্যাব

তবে মুখ চুপ করে থাকার মানুষ কঙ্গনা নন! সালোনির টুইটের পাল্টা প্রতিবাদ জানিয়ে কঙ্গনা তাঁকে ‘জটিল বিষয়’ না বুঝে এটি ‘বিরক্তিকর বোবা-বোকা’ বলেছেন এবং তাঁর কৌতুককে ‘রসিকতা’ বলে সমালোচনা করেছেন। তিনি লেখেন, ‘কোনও আশ্চর্যের বিষয় নয় তোমার কৌতুক তোমার নিজের কাছে রসিকতা, আমার বড় ঠাকুরদার ৮ ভাইবোন ছিল, সেই সময় অনেক শিশু মারা যেত। জঙ্গলে আরও বেশি প্রাণী ছিল মানুষের সংখ্যা নেহাতই কম ছিল। আমাদের অবশ্যই সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হয়। সময়ের সঙ্গে প্রয়োজনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীনের মতো আমাদেরও শক্তিশালী নিয়ম থাকা উচিত।

সালোনিকে কটাক্ষ করে এরপর আর‌ও বেশ কিছু টুইট করেন কঙ্গনা। একটিতে লেখেন, ‘আপনি যদি এই জাতীয় জটিল বিষয়গুলি বুঝতে সক্ষম হন, তবে আপনি মানুষকে তাঁদের খাওয়ার পক্ষে, তাঁদের দুর্বলতাগুলি, উপার্জিত সাফল্যকে উপহাস না করে মূল্যবান কিছু করতে সক্ষম হতেন। তবে আপনি কোনও ভালো কিছু জানেনা, বোকা’।

আরও অন্যান্য খবর