অনির্বাণ রাইকে বিয়ে করছে শুনেই চটে গেল শৌর্য, বিয়েটা কি সুষ্ঠুভাবে হতে দেবে নাকি বিয়ে ভাঙার পরিকল্পনা করবে শৌর্য? জমজমাট পর্ব মিঠিঝোরায়

শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora new episode) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।

সম্প্রতি, মিঠিঝোরা ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে রাই তার মনের কথা জানাচ্ছে অনির্বাণকে।রাই ‌চলে যেতে চাইলে, হাত ধরে আটকে দেয় অনির্বাণ। রাইয়ের অনুমতি নিয়ে রাইয়ের বাড়িতে বিয়ের কথা বলতে যায় অনির্বাণ। অনির্বাণের সাথে রাইকে দেখে রেগে যায় নীলু। অনির্বাণকে বাড়ির বড় জামাই হিসেবে তার ভীষণ পছন্দ হয়েছে নন্দিতার। আনন্দে কেঁদে ফেলেন রাইয়ের মা। রাইকে বারবার কথা শুনতে হতো মায়ের কাছে, সেই মা রাইয়ের সাথে ভালো ব্যবহার করে। মায়ের দুশ্চিন্তা, রাইয়ের বিয়ের পর কে সংসারের দায়িত্ব নেবে। তবে রাই আশ্বস্ত করে, বাড়ির বড় মেয়ের দায়িত্ব কখনোই সে ফেলে দেবে না। অনির্বাণ কথা দিয়ে গেছে এবাড়ির দায়িত্ব রাই ও তার দুজনের।  

এই ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে, স্বার্থকের বাবা অসুস্থ, সব ঝামেলা মেটার পর স্রোত নিজে ফোন করে, জানতে পারে তিনি অসুস্থ। তাকে দেখতে যাওয়ার কথা জানায়। এদিকে সার্থকের সাথে তার বাবার বনিবনা হয় না তবে বাবার অসুস্থতায় চিন্তিত স্বার্থক। আস্তে আস্তে বাবার ঘরে ঢুকে ওষুধ, প্রেসক্রিপশন দেখে সবটা দেখে বুঝতে পারে। তবে বাবা বুঝে গেছে যে স্বার্থক ঘরে ঢুকেছে। এরপর স্বার্থক পিসিকে তার বাবার ওষুধের ডোজ চেঞ্জ করার কথা জানায় কিন্তু রাজি হয়না পিসি বলে বাবাকে গিয়ে জানাতে। 

আবার এদিকে রাইকে ফোন করে অনির্বাণ তাকে সন্ধ্যেবেলা একটি ক্যাফেতে আসার জন্য জোরাজুরি করে। তবে প্রথমে খানিক ঠাট্টা করেই কেন অফিসে অনুপস্থিত রাই তার দরখাস্ত দিতে বলে। এরপরই শৌর্যর বাড়িতে পৌঁছায় অনির্বাণ। তাদের পরিবারকে সবটা জানাতে। তার বিয়ের কথা এবং রাইকে যে সে বিয়ে করছে সেই নিয়ে যাতে কোন ভুল বোঝাবুঝি না হয়, তার জন্যই কথা বলতে চায়। অনির্বাণের বিয়ের কথা শুনে সবাই খুব আনন্দিত হয়ে পড়ে শৌর্যের বাড়ির লোকও উৎসাহিত হয়। তবে অনির্বাণের সামনে শৌর্য মোটেই স্বাভাবিক হতে পারে না। তার মুখ দেখে স্পষ্ট সেটা। অনির্বাণের বিয়ের খবরে শৌর্য ইঙ্গিত করতে পারছে যে রাইয়ের সাথে বিয়ে হতে পারে। তাই অনির্বাণকে জিজ্ঞেস করে যে মেয়েটিকে আমরা চিনি কিনা। 

এইবার সকলকে অনির্বাণ জানিয়ে দেয় রাইকে বিয়ে করতে চলেছে সে। তাদের থেকে অনেকটা বেশি রাইকে চিনেছে, বুঝেছে। ‌ তাই আর কারোর কাছ থেকে কোন কথা সে শুনতে চায় না। যাতে না করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তার জন্যই অনির্বাণ সেখানে গেছে আজ। রাইকে অনির্বাণের বিয়ের কথাতে শৌর্যদের বাড়ির সকলেই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে কেন রাইকে বিয়ে করা উচিত নয় কিভাবেও বিশ্বাসঘাতকতা করেছে। তবে অনির্বাণ কোন কথাই শুনতে রাজি নয় রাইয়ের ব্যাপারে। রাই নিজের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করে যে বিয়ে নিয়ে হঠকারিতা হচ্ছে কিনা। তার বিয়ে হয়ে গেলে নীলুর কি হবে। সেসব নিয়ে দুশ্চিন্তা কুঁড়ে কুঁড়ে খেতে থাকে রাইকে। শৌর্যর বাড়ির সবাই কি অনির্বাণের বউ হিসেবে মেনে নেবে রাইকে নাকি এই বিয়েতে থাকবেনা তারা। বড় কোন বাধা তৈরি করতে পারে শৌর্যর পরিবার।‌ নীলু নতুন কি ফাঁদ পাতে রাইয়ের বিয়ে ভাঙতে সেটাও ক্রমশ প্রকাশ্য। জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের আগামী পর্ব (Mithijhora)। 

RELATED Articles