‘আমার রোজগার বরের থেকেও বেশি’, ইনস্টাগ্রামে ট্রোলারদের কড়া জবাব মোনালির

কিছুদিন আগে গায়িকা মোনালি ঠাকুর মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে ২০১৭ সালে তিনি বিয়ে সেরে ফেলেছিলেন। পাত্র অবশ্য বিদেশি, নাম মাইক রিখটার, পেশায় যিনি সুইজারল্যান্ডের একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। তাঁর খবর প্রকাশ্যে আসার পরে তাঁকে অনেকে বলতে শুরু করেন যে টাকার জন্যই তিনি মাইককে বিয়ে করেছেন তিনি একজন গোল্ড ডিগার। এবার নিজেদের বিবাহের তিন বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন মোনালি এবং ক্যাপশনে তাঁকে যারা ট্রোল করেছেন গোল্ড ডিগার বলে তাদেরকে কড়া জবাব দিয়েছেন।

তিনি লিখেছেন, যাঁদের সাহস নেই তাঁরাই এভাবে আড়াল থেকে আমায় উল্টোপাল্টা লিখছেন। আর আমায় গোল্ড ডিগার হিসেবে ডেকে তাঁরা নিজেদের জীবনের ব্যর্থতাকেই সামনে এনে ফেলেছেন নিজের অজান্তে।

মোনালি আরো লিখেছেন তিন বছরের কিছু সময় আগে আমরা দু’জনে বিয়ে করেছি তবে কোনও প্রথাগত নিয়ম মেনে নয়। আমাদের বিয়েতে কোন অতিরঞ্জন ছিল না, ছিল সারল্য।

আরো একটি মজার বিষয় মোনালি লিখেছেন যে, তাড়াহুড়োর কারণে তিনি বান্দ্রা থেকে ওভার সাইজ জামা পরে বিয়ে করেছিলেন। জামার সঙ্গে ঠিকঠাক জুতো না কেনায় তিনি স্নিকার পরেই বিয়েটা সেরে ছিলেন। কিন্তু এতে তাঁর কোনও দুঃখ নেই। বিয়ের আনন্দটাই তাঁর কাছে মুখ্য ছিল।

সফল ব্যবসায়ীকে বিয়ে করা নিয়ে তার বিরুদ্ধে যারা মন্তব্য করছে তাদেরকে তিনি একটা কথাই বলেছেন, “আপনাদের জেনে রাখা উচিত আমি কিন্তু আমার ব্যবসায়ী বরের থেকেও বেশি অর্থ উপার্জন করি।” এই এক লাইনেই মোনালি তাঁর ট্রোলারদের একদম চুপ করিয়ে দিয়েছেন।

RELATED Articles

Leave a Comment