শারীরিক কসরতের বিভিন্ন ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বলি সেলেবরা। অনেকে তো অভিনয়ের থেকে শরীরচর্চার জন্যই সোশ্যাল মিডিয়াতে বেশি বিখ্যাত। সেরকমই একজন সেলেব হলেন নম্রতা পুরোহিত। শারীরিক চর্চা করেই ফেম পেয়েছেন তিনি। নিজের শরীরের যত্ন নিতে কসরত করতে গিয়েই সেলেব হয়েছেন নম্রতা। আর সেলেব মানেই তো স্ট্রং ফ্যানবেস থাকবেই থাকবে, নম্রতার সেটি আছেও। নিজের সমস্ত আপডেটস নম্রতা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি মানুষকে মোটিভেট করারও চেষ্টা করেন।
সম্প্রতি নম্রতাকে গাছের ডালে উল্টো হয়ে ঝুলতে দেখা গেল। ইনস্টাগ্রামে আপলোডেড এই ছবিটিতে বিচের মধ্যে বেশ খোশ মেজাজেই ধরা পড়েছেন তিনি, ক্যাপশনটিও বেশ মজাদার। আর নম্রতার এই প্রাণবন্ত ছবি দেখে মজা পেয়েছেন তার ফ্যানরাও।





