গাড়ির মধ্যে কাছাকাছি রাই-অনির্বাণ, ‘রাই তো শৌর্যকেও এক আকাশ সমান ভালবাসত, ফালতু মেয়ে পুরো’, রাইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন দর্শকদের

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নীলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে।৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।

সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের পর্বে দেখা গেছে, অনির্বাণ ও রাইয়ের সম্পর্কের মধুর দিক। অনির্বানের মা-বাবা ব্যাপারটি শুনে একদমই ভালোভাবে নেয়নি। তারা পরের দিনই অনির্বাণের কাছে এসে জানায় রাইকে তাদের পুত্রবধূ হিসেবে পছন্দ নয়। অনির্বাণ মা-বাবার কথায় তেমন একটা পাত্তা দিচ্ছে না। বিয়ে নিয়ে কোন বাধা অনির্বাণ চায় না। অনির্বাণের মনে তোলপাড় চলছে বাবা মা মেনে নিতে পারছে না রাইকে এসব নিয়ে নানা রকম ভাবেই চিন্তিত সে। ‌তবে কি বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে অনির্বাণের বাবা-মা? নাকি সবকিছু মানিয়ে বিয়ে হতে চলেছে তাদের। ‌

কিছুদিনের মধ্যেই বিয়ের পর্ব টেলিকাস্ট হতে চলেছে। কারণ ধারাবাহিকে (Mithijhora) দেখানো হচ্ছে যে রাই ইতিমধ্যেই অফিসে ছুটির দরখাস্ত করেছে।শীঘ্রই জি বাংলা নতুন একটি প্রোমো আসতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকের। যেখানে দেখা যাবে, রাই অনির্বাণের বিয়ের দিনের তোড়জোড়। তবে তার আগেই এই ধারাবাহিকের একটি প্রোমোতে দর্শকরা বেজায় চটেছেন। সেই প্রোমোতে দেখা যাচ্ছে, অনির্বাণের গাড়িতে বসে রাই ও অনির্বাণ। রাইকে তার বাড়ির কাছে নামাতে এসেছে অনির্বাণ। প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় ও ছুটির পরে অনির্বাণ রায়কে নিয়ে যায় ও ছেড়ে দিয়ে যায়। তবে অনির্বাণের সাথে রাইয়ের ঘনিষ্ঠ মুহূর্ত প্রোমোতে প্রকাশ পেয়েছে। রাই প্রথমবার অনির্বাণের গালে চুমু এঁকেছে। তাতেই ক্ষেপে গিয়েছেন দর্শকেরা।

এই মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) প্রোমো ঘিরে নেট নাগরিকদের কটাক্ষ রাইয়ের বিরুদ্ধে। রাইকে নানা ভাবে দোষারোপ করছে নেট নাগরিকেরা। অনেকে মনে করছেন রাই মোটেই সুবিধের নয়। শৌর্যের সাথে ঘুরে এসে এখন অনির্বাণের সাথে ঘুরছে। জি বাংলা চ্যানেলের তরফে মিঠিঝোরা ধারাবাহিকের এই প্রোমো প্রকাশ্যের পর নেট নাগরিকেরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ বলছেন ‘শৌর্যর সাথে রোমান্টিক কথা বলতো আর এখন এর সাথে। ফালতু মেয়ে একটা রাই।’ আবার কেউ বলছেন, ‘ ফালতু, ধোঁকাবাজ, সেলফিশ মেয়ে রাইয়ের চরিত্রটি’। আবার কারোর কথায়, ‘শৌর্যকে আকাশ সমান ভালোবাসে বলে, বাতাসের মতো পাল্টি খেল’।

RELATED Articles