‘তোকে আমার এত পছন্দ কী বলব’, দাদাগিরির মঞ্চে ভরা বসন্তে কাকে নিজের মনের কথা জাহির করলেন মহারাজ?

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক আসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। মাঝে একটি সিজনে সঞ্চালক হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে সৌরভের জনপ্রিয়তার কাছে পৌঁছতে পারেননি তিনি।

গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির নামের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সৌরভের নাম।

অন্যদিকে, সোমবারই জি বাংলার তরফে সামনে এসেছে সারেগামাপা-র অডিশনের প্রোমো। যা দেখে চিন্তায় পড়েছেন দাদাগিরির ভক্তরা। তবে কি দাদাগিরির চলতি সিজন শেষের পথে? এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

রঙের এপিসোডে মাতোয়ারা দাদাগিরির মঞ্চ। দাদাগিরির আসন্ন এপিসোডের প্রোমো সামনে এল সোমবার। দাদাগিরির নতুন এপিসোডে হাজির হবেন বাংলার সঙ্গীত জগতের পরিচিত মুখেরা। থাকবেন অভিনেতারাও। অন্বেষা দত্ত, অনীক ধর, ইমন চট্টোপাধ্যায়দের পাশাপাশি অভিনেত্রী রাজনন্দিনী পালকে দেখা যাবে এই এপিসোডে। রঙের উৎসবের এপিসোড এটি। এই এপিসোডেই মনের কথা জানালেন সৌরভ গাঙ্গুলি। নিজের পছন্দের কথা জানালেন মহারাজ।

প্রোমোতে দেখা গেল রঙের উৎসবে খাঁটি বাঙালি লুকে সেজেছিলেন দাদা। ঘি রঙের পাঞ্জাবি, জহর কোটে বাঙালি সাজে মহারাজ। প্রোমোর শুরুতেই বাঙালির অতি প্রিয় আর পছন্দের হোলির গান, ‘খেলব হোলি রং দেব না’ ধরলেন অন্বেষা। গানের তালে ঠোঁট নেড়ছ গান গাইতে শোনা গেল সঞ্চালক সৌরভকে। দাদা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাতেই অনীক ধরলেন, ‘রং বরসে ভিগে চুনারওয়ালি…’। এরপরই বড় সিক্রেট ফাঁস করলেন সৌরভ। অনীকের উদ্দেশে দাদার বার্তা, “অনীক.. তোকে আমার এত পছন্দ কী বলব”। এরপর গাইতে গাইতেই দাদার কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেন অনীক।

আরও অন্যান্য খবর