Sudipa Chatterjee faces criticism: বিতর্ক যেন সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) পিছু ছাড়তে চাইছে না। কিছুদিন আগেই গোমাংস বিতর্কে তার নাম সামনে এসেছিল। উঠেছিল বয়কটের ডাক। বাংলাদেশি একটি রান্নার শোতে অংশ নিয়েছিলেন তিনি, যেখানে সহ-সঞ্চালিকা তারিন জাহান তাকে গোমাংসের কোফতা বানিয়ে খাওয়ানোর প্রস্তাব দেন। এতেই বিতর্ক শুরু হয়। তবে এবার সেই শোয়ের নতুন একটি ক্লিপ সামনে এসেছে, যার কারণে আবারও বিতর্কে জড়িয়েছেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee faces criticism)।
শো-য়ে সুদীপা কী বলেছেন (Sudipa Chatterjee faces criticism)?
বাংলাদেশি সেই রান্নার শোয়ের যে ক্লিপ সামনে এসেছে, তাতে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) যে মন্তব্য করেছেন, তাতে আতিথেয়তা মিথ্যে বলেই মনে হতে পারে। তিনি বলেন যে, বাড়িতে আসা অতিথিদের বাসি খাবার বা এমন খাবার খাওয়ান যা তাদের বাড়ির কেউ আর খেতে চান না (Sudipa Chatterjee faces criticism)।
এই ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) বলছেন, “আচ্ছা তুমি কখনও গেস্ট এসেছে ফ্রিজ পরিষ্কার করেছ? আমি করেছি।” উত্তরে তারিন জিজ্ঞেস করেন, “মানে কী?” তখন সুদীপা ফের বলেন, “তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছ না। ধরো গেস্ট এসেছে, সেই গেস্টদের জন্য রান্না করতে ইচ্ছে করছে না। আর আমি অত খাটব না, কারণ জানি আমার নামে নিন্দে করে বেড়াবে। তখন ফ্রিজে যা যা খাবার বেঁচে থাকে, যেগুলো কেউ খাবে না সেগুলোই সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই। বেশ একটা প্ল্যাটার মতো হয়ে যায়।” সুদীপার এই মন্তব্যই বিতর্ক উসকেছে। সকলে তার এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছেন (Sudipa Chatterjee faces criticism)।
এক ব্যক্তি লিখেছেন, “সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee) এতো নিচ মানসিকতার প্রকাশ বাংলাদেশের মানুষের কাছে করেছেন যে পুরো পশ্চিমবঙ্গের মানুষের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।” দ্বিতীয় ব্যক্তি লিখেছেন, “এই নাকি আমরা অতিথি দেব ভব বলে থাকি” (Sudipa Chatterjee faces criticism)। তৃতীয় ব্যক্তি লিখেছেন, “আপনি আর কত নির্লজ্জতার প্রমাণ দেবেন? এসব বলতে লজ্জাও করল না?” চতুর্থ ব্যক্তি লিখেছেন, “এরপর কেউ ওঁর বাড়িতে খেতে গেলে ভাববেন কিন্তু” (Sudipa Chatterjee faces criticism)!





