সন্ধ্যা হলেই মা কাকিমারা এখন বসে পড়েন সিরিয়াল দেখতে। সিরিয়াল ছাড়া এখনো বাঙালি চলতে পারে না। আগে স্টার জলসা এমন বেশ কিছু সিরিয়াল হতো যা ছিল তুমুল জনপ্রিয় যেমন মা সিরিয়াল, সেখানে তোমায় ছাড়া ঘুম আসেনা মা গানটা শুনলেই ঝিলিকের জন্য কষ্ট চোখে জল চলে আসত দর্শকদের। ছোট্ট ঝিলিকের অভিনয় দেখে মুগ্ধ হতেন আট থেকে আশি সকলেই।
সেই ঝিলিক অর্থাৎ তিথি বসু এখন তরুণী। বয়স পেরিয়েছে আঠারোয় সেইসঙ্গে ফুটে উঠেছে রূপের ডালি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তুমুল জনপ্রিয় ঝিলিক অর্থাৎ তিথি। নিজের জনপ্রিয়তা মনে হয় উপভোগ করেন অভিনেত্রী নিজেই। বড় হয়ে থাকে আর সিরিয়ালে দেখা যায়নি ঠিকই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি লোকজনকে এখনো মাতিয়ে রাখে।
View this post on Instagram
বরাবরই খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ তিথি বসু এবং নিজের খোলামেলা পোশাক পরা ছবি তিনি প্রায়ই দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে। তবে এবার একটি ছবি দিয়ে বেশ বিপাকে পড়লেন তিথি। সম্প্রতি একটি ছোট টপ এবং ডেনিম শর্টস পরে পোজ দিয়েছেন তিনি।


সেখানেই কমেন্ট বক্সে বয়ে গেছে নোংরা কমেন্টের বন্যা। কেউ লিখেছেন বাহ ভুঁড়িটা দারুণ আছে তো আবার একজন মেটাবোলিক লিখেছেন যে ঝিলিককে এই অবস্থায় দেখলে মা কিন্তু খুব রাগারাগি করবে। একজন মহিলা তো বেশরম ফালতু বলেই দিয়েছেন তিথিকে আবার আরেকজন লিখেছেন, ‘বুঝলাম না এভাবে শো অফ করার কী আছে…ফ্রন্টে আসার জন্য কি বডি শো অফ করতে হয়?’ তবে তার ফটোর প্রশংসা করেছেন অনেকেই।







