ইতিবাচক হওয়াতেই বিশ্বাসী অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। সময়ের সঙ্গে নিজেকে কীভাবে বদলে ফেলতে হয়, তা তিনি দেখিয়ে দিয়েছেন। সকলের সামনে নিজেকে জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। শুধুমাত্র টলিপাড়াতেই নয়, টোটা কাজ করেছেন বলিউড এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তিনি যে একজন ভালো অভিনেতা, তা তার অ্যাকশনের মাধ্যমেই বোঝা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া নিজের ছবি পোস্ট করে সকলের নজর কেড়েছেন তিনি।
জানা গেছে, তামিলনাড়ুর কোড়াইকানাল শহরে গিয়েছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ঘুরতে নয়, ছবির শুটিংয়ের জন্যই সেখানে হাজির হয়েছিলেন তিনি। শ্যুটিং শেষে পাহাড়ি শহরকে বিদায় জানাতে গিয়ে টোটা (Tota Roychowdhury) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাই বাই, কোডাই। ক্রমবর্ধমান নেতিবাচক পরিবেশে ইতিবাচকতার জন্য নিজেকে বুস্ট (উৎসাহ প্রদান করা) করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা সর্বকালের সেরা কর্মক্ষেত্র…”। নিজের পোস্টে পাহাড়ি শহরের সুন্দর মনোরম পরিবেশের ছবি পোস্ট করেছেন টোটা রায়চৌধুরী।
বাংলা ছবিতে অভিনয়কালীন বহু ভালো ছবিতে, ভালো চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) এমনকি শুধু বড়পর্দাই নয় ছোটো পর্দাতেও অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। স্টার জলসা খ্যাত ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের বিপরীতে টোটার অভিনয় দর্শকদের মন জায়গা করে নিয়েছিল।
আবার গত বছর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে গোটা দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছেন টোটা (Tota Roychowdhury)। তাকে এই ছবিতে একেবারে ভিন্ন ভাবে দেখা গিয়েছে। এই ছবিতে টোটার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ মহেশ ভাট থেকে শাবানা আজমি, করণ জোহর সকলে। ফের কবে টোটাকে (Tota Roychowdhury) হিন্দি ছবিতে দেখা যাবে, তার অপেক্ষা করছেন অনুরাগীরা। জানা যাচ্ছে, শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবিতে দেখা যাবে টোটাকে। তবে অভিনেতা কোন ছবির শ্যুটিংয়ের জন্য তামিলনাড়ুর কোড়াইকানাল শহরে গিয়েছিলেন তা স্পষ্ট নয়।
View this post on Instagram
উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন টোটা (Tota Roychowdhury)। সেখানে অভিনেতাকে শীর্ষাসন করতে দেখা গেছে। টোটা (Tota Roychowdhury) মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তাঁর শরীরচর্চার ছবি পোস্ট করেন।ক্যাপশনে লেখেন “ঢেঁকি তো, তাই স্বর্গে গেলেও ধানটাই ভানি। অবশ্য অনেকেই বলেন অকর্মার ঢেঁকি। হয়তো তাঁরা ঠিকই বলেন। তবে আমার ধান ভানা কিন্তু অবিরাম। তাতে কোনও আলস্য নেই, চাতুরি নেই, ফাঁকিবাজি নেই।” টোটা বিশ্বাস করেন, “এই পথ চলাতেই আনন্দ।”
অভিনেতা (Tota Roychowdhury) কেন এমন ক্যাপশন দিয়েছেন? তিনি জানান, “যখন ঠিক করি, অভিনয়কে পেশা হিসাবে বেছে নেব, তখন থেকেই পিছনে আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব এমনকি ইন্ডাস্ট্রিরও অনেকে আমাকে এটাই বলতেন।” টোটা (Tota Roychowdhury) বলেছেন, “আমি আমার মতো করে চলি। নিজের ছন্দে চলি। সততার সঙ্গেই চলি।”





