রান্না করে বাজিমাত করল খুকুমণি, কী অবস্থা হল মিঠাইয়ের? সেরার স্থান কী ধরে রাখা গেল? দেখে নিন এ সপ্তাহের টিআরপি তালিকা

বাঙালির বিনোদনের সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ধারাবাহিক। সন্ধ্যে হলেই নানান ধারাবাহিক দেখা চাই-ই। আর ‘মিঠাই’কে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। নিজের রেকর্ড নিজেই বারবার ভেঙেছে সে। তবে এবার মিঠাইকে টেক্কা দেওয়ার জন্য চলে এলো খুকুমণি।

তবে সে যাই হোক না কেন, মিঠাইকে টপকানো কী আর অত সহজ। আজ, বৃহস্পতিবার। ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের দিন। আর প্রত্যাশা মতো সকলকে ছাপিয়ে এক নম্বরে জায়গা করে নিল সকলের প্রিয় মিঠাইরানি। ১১.১ পয়েন্ট রয়েছে ‘মিঠাই’য়ের ঝুলিতে।

অন্যদিকে, নতুন শুরু হওয়া ধারাবাহিক উঠে এল টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে। পেঁপে চেপে রান্না করেই ৮.৯ পয়েন্ট ঝুলিতে পুরে নিল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এদিকে, ‘উমা’ ও ‘অপরাজিতা অপু’ ৮.৬ পয়েন্ট নিয়ে দুজনেই অধিকার করল তৃতীয় স্থান।

একসময় টিআরপি তালিকায় এক থেকে তিনের মধ্যে থাকা ‘খড়কুট’র অবস্থা বেশ খারাপ। কোনওমতে টিকে থাকতে পারছে সেরা দশের মধ্যে। ৬.৯ পয়েন্ট পেয়ে নবম স্থানে টিকে সৌজন্য-গুনগুনের এই ধারাবাহিক।

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপির তালিকাঃ

মিঠাই –                                             ১১.১ (প্রথম)

খুকুমণি হোম ডেলিভারি         ৮.৯ (দ্বিতীয়)

অপরাজিতা অপু, উমা            ৮.৬ (তৃতীয়)

যমুনা ঢাকি, সর্বজয়া –                 ৮.৫ (চতুর্থ)

ধুলোকণা –                                      ৭.৪ (পঞ্চম)

খেলাঘর –                                        ৭.৩ (ষষ্ঠ)

শ্রীময়ী –                                            ৭.১ (সপ্তম)

মন ফাগুন –                                    ৭.০ (অষ্টম)

খড়কুটো –                                       ৬.৯ (নবম)

করুণাময়ী রাণী রাসমণি,এই পথ যদি না শেষ হয়, গঙ্গারাম, বরণ –                                                ৬.৭ (দশম)

এবার আসা যাক রিয়্যালিটি শো-য়ে। এই সপ্তাহেও ছক্কা হাঁকিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৬.৫ পয়েন্ট পেয়ে রিয়্যালিটি শো-এর প্রথম স্থানে রয়েছে ‘দাদাগিরি’। অন্যদিকে ডান্স বাংলা ডান্স ও সুপার সিঙ্গার ৩ পেয়েছে যথাক্রমে ৫.৪ ও ৩.৯ পয়েন্ট।

RELATED Articles