মাত্র ৪৯৯ টাকাতে মিলবে ঝাঁ চকচকে বাইক, নয়া ধামাকা নিয়ে এল Ola! কিনবেন নাকি?

বর্তমানে লকডাউন গণপরিবহন এখনো পুরোপুরি সচল হয়নি। যাদের নিজেদের গাড়ি বা দুই চাকা বাহন আছে তাদের জন্য লকডাউন অতটা কষ্টের হচ্ছে না। তবে এবার ওলা যে অফার নিয়ে এল তাতে চমকে যাবেন আপনি। মাত্র ৫০০ টাকায় আপনি পেয়ে যাবেন একটি ইলেকট্রিক স্কুটার! কীভাবে?

আজ থেকে olaelectric.com-এ ৪৯৯ টাকার ফেরতযোগ্য ডিপোজিট দিয়ে ক্রেতারা তাঁদের ওলা স্কুটার রিজার্ভ করতে পারবেন। যাঁরা এখন রিজার্ভ করবেন, ডেলিভারির ব্যাপারে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ওলা স্কুটারে পাওয়া যাবে ক্লাসের সেরা গতি, অভূতপূর্ব রেঞ্জ, সবচেয়ে বেশি বুট স্পেসের সঙ্গে উন্নত প্রযুক্তিও। ফলে কেনার পক্ষে এটাই সবচেয়ে ভাল স্কুটার।

সবথেকে বড় কথা এর দাম এমন ভাবে ধার্য করা হয়েছে যাতে সকল শ্রেণীর মানুষই এই স্কুটার কিনতে পারেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্কুটারের সমস্ত ফিচার এবং দাম সাধারণ মানুষের জন্য ঘোষণা করা হবে।

ভাবিশ আগরওয়াল, চেয়ারম্যান অ্যান্ড গ্রুপ সিইও, ওলা, বলেন “এই ইলেকট্রিক স্কুটার আমাদের আসন্ন Electric Vehicle সম্ভারের প্রথম নিদর্শন। এর সংরক্ষণ চালু করার মধ্যে দিয়ে আজ ভারতের EV বিপ্লব শুরু হল। এর অবিশ্বাস্য পারফরম্যান্স, প্রযুক্তি ও ডিজাইন এবং সাধ্যমত দামের ফলে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করার যুগে পদার্পণ করার গতি বাড়াতে সাহায্য করবে। EV-তে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ভারতের। ওলাতে আমরা সেই পথ দেখাতে পেরে গর্বিত।”

ওলা স্কুটার ইতিমধ্যেই CES-এ IHS Markit Innovation পুরস্কার এবং German Design Award-এর মত পুরস্কার জিতে গেছে।

ওলা ইলেকট্রিক দ্রুত প্রথম পর্যায় চালু করার জন্য দৌড়োচ্ছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ মিলিয়ন। বার্ষিক ১০ মিলিয়ন গাড়ি তৈরির পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছনো যাবে আগামী বছর।

RELATED Articles