‘বড় একা একা লাগে’, ৪৯ বছরের কনের সঙ্গে তৃতীয়বার ছাদনাতলায় বসলেন ১০৩ বছরের বর, তুমুল ভাইরাল ভিডিও

একাকীত্ব জীবন কী আর কাটানো যায়! জীবনে একজন সঙ্গী অবশ্যই প্রয়োজন। বয়সের ভার থাকলেও, সঙ্গীর সঙ্গ দরকার হয় সকলেরই। সেই কারণেই তো ১০৩ বছর বয়সেও বিয়ের পিঁড়িতে বসলেন বর। গাঁটছড়া বাঁধলেন ৪৯ বছরের কনের সঙ্গে। না, কোনও গল্পকথা নয় এটা, সম্পূর্ণ সত্যি ঘটনা।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে মধ্যপ্রদেশের ভোপালে। তবে এখন এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। আর এরপরই তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাকে ঘিরে। জানা গিয়েছে, ১০৩ বছরের বরের এটি তৃতীয় বিয়ে। সেই পাত্রের নাম হাবিব নজর। আর কনের নাম ফিরোজ জাহান। তাঁর বয়স ৪৯ বছর। তাঁরও দ্বিতীয় বিয়ে এটি।

কে এই হাবিব নজর?   

এই হাবিব নজর হলেন ভোপালের বাসিন্দা। স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি। প্রথম বিয়ের পর কোনও সন্তান হয়নি তাদের। ফলে দ্বিতীয় বিয়ে করেন। সেই কারণে প্রথম স্ত্রী ছেড়ে চলে যান। এর কিছুদিনের পরই মৃ’ত্যু হয় তাঁর দ্বিতীয় স্ত্রী। এরপর থেকেই একাকীত্ব জীবন কাটাচ্ছিলেন হাবিব নজর।

বয়সের সঙ্গে শরীরে বাসা বাঁধতে থাকে নানান রোগ। কেউ যাতে তাঁর দেখাশোনা করতে পারে, সেই কারণেই তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নেন হাবিব নজর। বিয়ে করেন ফিরোজ জাহানকে। জানা গিয়েছে, স্বামীকে হারিয়ে তিনিও জীবনে একা। ফলে ১০৩ বছরের হাবিবের সঙ্গে ফের ছাদনাতলায় বসলেন তিনি।

‘বড় একা একা লাগে’, ৪৯ বছরের কনের সঙ্গে তৃতীয়বার ছাদনাতলায় বসলেন ১০৩ বছরের বর, তুমুল ভাইরাল ভিডিও

ভাইরাল সেই বিয়ের ভিডিও

এই বিয়ে করে মধ্যপ্রদেশের সবথেকে বয়স্ক বরের রেকর্ড অধিকারী হয়েছেন এই হাবিব নজর। তাদের বিয়ের ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পর ফিরোজকে নিয়ে একটি অটোতে চড়ে বাড়িতে ফিরছেন হাবিব। সেই সময় একজন শতায়ু বরকে অভিনন্দন জানান। সবাইকে হাসিমুখে ধন্যবাদও জানান হাবিব। সেই সময় স্বাধীনতা সংগ্রামী বলেন, তাদের এমনি কোনও অভাব নেই। তাদের অন্তরে সঙ্গীর অভাব। তাই এই বিয়ে।

ফিরোজ জাহান কী বলছেন?

ফিরোজ জাহান জানাচ্ছেন, হাবিবের প্রথম স্ত্রী নাসিকের বাসিন্দা। তাঁর দ্বিতীয় স্ত্রীর মৃ’ত্যু হয়েছে। কিন্তু তারা কেউ না থাকায় শেষ বয়সে এসে একলা হয়ে পড়েছেন হাবিব। তাঁর দেখাশোনা করার কেউ নেই। সেই কারণেই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles