আস্ত পাখি (Bird) গিলে খাচ্ছে মাকড়সা (Spider)! প্রায় এক মিনিটের এই ভিডিও দেখে চমকে উঠছেন নেটিজেনরা। ছোট-বড় মাকড়সাকে আমরা পোকামাকড় খেতে দেখি প্রায়ই, কিন্তু কখনো কোন মাকড়সাকে আমরা বড় পাখি ধরে খেতে দেখিনি। তাই এমন ভিডিও দেখে চক্ষু চড়কগাছ সকলের। আপনিও চাক্ষুষ করুন এই অবাক করা ভিডিও…
https://twitter.com/AmazingScaryVid/status/1301030145529016320?s=20
সম্প্রতি একটি টুইটার হ্যান্ডেল ‘দ্যা ডার্ক সাইড অব নেচার’ থেকে ৫৪ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাড়ির কড়ি কাঠের মত একটি জায়গায় চারটি পা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি বড় ট্যারেন্টুলা প্রকৃতির মাকড়সা। সামনের পা গুলি দিয়ে সে একটি পাখি কে ধরে রেখেছে। সেই পাখির অর্ধেকটা তার মুখের মধ্যে! পাখিটির নড়াচড়া বন্ধ অর্থাৎ আন্দাজ করা যাচ্ছে যে পাখিটি কিছুক্ষণ আগেই মারা গিয়েছে।
ভিডিয়োটি কবে কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তার কোনও উল্লেখ নেই কোনও অ্যাকাউন্টেই। কিন্তু তাতে নেটাগরিকদের কোন ফারাক পড়ছে না। তারা শুধু মাকড়সার শিকার পদ্ধতিকে অবাক চোখে দেখে যাচ্ছে। ফলে পোস্ট করার কয়েক দিনের মধ্যেই ভিডিয়োটি ইতিমধ্যেই সাড়ে তিন লাখের উপর ভিউ পেয়েছে। সেই সঙ্গে চলছে দেদার লাইক, কমেন্ট আর শেয়ার।





