আবার বৃষ্টি ফিরছে! বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ, একাধিক জেলায় কমলা সতর্কতা

সকালের রোদ দেখে অনেকেই ভাবছিলেন, বুঝি বৃষ্টির পালা শেষ! কিন্তু না, আবহাওয়া দফতরের খবর বলছে—আরও এক রাউন্ড বর্ষা আসতে চলেছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে বুধবার থেকে ফের একটানা বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর সঙ্গে রাজ্যে এখনও সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বঙ্গোপসাগর থেকে ভরপুর জলীয় বাষ্প ঢুকছে, যা আগামী ক’দিন ধরে দক্ষিণবঙ্গকে ভিজিয়ে দেবে ভালো মতোই।

মঙ্গলবার: আজ থেকেই শুরু হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার পর্যন্ত। এই জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।

বুধবার: এদিন থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা—প্রায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।

বৃহস্পতিবার: কলকাতাও এবার ভিজবে ভালো মতো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এসব জেলার জন্য *কমলা সতর্কতা* দেওয়া হয়েছে।

শুক্রবার: এই দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার ও রবিবার: হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া—সব জায়গায় ফের ভারী বৃষ্টি। রবিবারেও ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ Supreme Court Verdict: কলকাতা হাইকোর্টের রায় বহাল, বয়সে ছাড় ও ১০ নম্বর নিয়েই এবার SSC-র পথে সবুজ সংকেত!

তবে, উত্তরবঙ্গে এখনই বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে ফের সেখানে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার—এই সব জেলায় একের পর এক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের থেকে একটু বেশি। সোমবারের সর্বোচ্চ ছিল ৩২.৬ ডিগ্রি। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আবারও ছাতা-মাঠা সামলে চলার সময় এসে গেল। বাইরে বেরোলে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে নেবেন!

RELATED Articles