তাপপ্রবাহে গলছে রাস্তার পিচ থেকে রানওয়ে, বেঁকে যাচ্ছে রেললাইন! ৪০ ডিগ্রি সেলসিয়াসে নাজেহাল ব্রিটেন

তাপপ্রবাহ বেড়েই চলেছে ইউরোপে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। ব্রিটেন, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক এবং জার্মানির মতো দেশগুলিতে ৪০ সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। এই প্রাকৃতিক দুর্যোগের থাবা পড়েছে বিমানবন্দর, রেল, সড়ক এমনকি সেতুতেও।

রমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গিয়েছে। যা দেখে ব্রিটেনে গরমের ভয়াবহতার ছবি ধরা পড়েছে। রাস্তার পিচ গলে যাচ্ছে, রেললাইন বেঁকে যাচ্ছে। আবার রেললাইনে আগুন ধরে যাচ্ছে। রেললাইন বেঁকে যাচ্ছে। কোথাও আবার রেললাইনে আগুন ধরে যাচ্ছে।

গরমের জেরে সেতুর কোথাও যেন ফাটল না ধরে, তাই লন্ডনের ঐতিহ্যবাহী হ্যামারস্মিথ সেতুকে ফয়েল দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। শুধু তাই-ই নয়, সেতুকে ঠান্ডা রাখতে ৪ লক্ষ ২০ হাজার পাউন্ড খরচ করে বিশেষ তাপনিয়ন্ত্রক যন্ত্রও আনা হয়েছে।

তীব্র গরমের জেরে স্পেনে ১০-১৭ জুলাইয়ের মধ্যে ৬৭৯ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে গরমের জেরে দাবানলে পুড়ে গিয়েছে ৬,৫০০ হেক্টর জঙ্গল। ৩০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। ডেনমার্কে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। জার্মানিতে আবার ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর