করোনার হাত থেকে রক্ষা পেতে এতদিন যে হাইড্রক্সিক্লোরোকুইন প্রতি মুহূর্তে শিরোনামে ছিল এবার তার ওপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু-এর (WHO) এর পক্ষ থেকে বলা হয়েছে কোভিড-১৯ এর লড়াইয়ে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করতে হবে।এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস আধানম জানান, এই ওষুধ ব্যবহারে রোগিদের সুস্থ হওয়ার থেকে মৃত্যুর সম্ভাবনা বেশি। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে এই ওষুধ সেবনে হার্ট এরিদমিয়া দেখা দিতে পারে।
এই ওষুধ ব্যবহার করে করোনা আক্রান্ত রোগিরা যে খুব উপকৃত হয়েছেন তাও নয়।জানা গিয়েছে, কোভিড-১৯ রোগিদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও এমন কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি যাতে করে এটা বলা যাবে এই ওষুধের ব্যবহারে করোনা পুরোপুরি নিরাময় হয়ে যাবে। তাই সেই প্রমাণ না পাওয়া পর্যন্ত এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখছে হু।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান ডক্টর মাইক রায়ান-ও এ বিষয়ে বলেন, মানুষের নিরাপত্তার স্বার্থেই কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার স্থগিত রাখতে হবে।
এদিকে হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন অবশ্য জানিয়েছেন, হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগসের প্রয়োগ নিয়েই সমীক্ষা করা হয়েছে। কিন্তু ক্লোরোকুইনের প্রয়োগ নিয়ে কোনও সমীক্ষা করা হয়নি। এখন হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ সাময়িক ভাবে বন্ধ করতে বলা হয়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে মানুকে সতর্ক করে চলেছে।যে ওষুধ পাওয়ার জন্য ভারতকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা এবার সেই যেতে বসেছে বাদের খাতায়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!