ফের শীর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তবে এবার অত্যাধুনিক বৈদ্যুতিন মাস্ক তৈরীর কারণে

সারা বিশ্ব যখন করোনার আতঙ্কে আতঙ্কিত সেই সময় করোনাভাইরাস এর সঙ্গে যুঝতে বৈদ্যুতিক মাস্ক তৈরীর উদ্যোগ নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যে শোনা যাচ্ছে সেই মাস্ক তৈরীর নকশা চূড়ান্ত হয়ে গেছে।

বর্তমানকালে মাস্ক মানুষের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাজারে বিভিন্ন, ধরনের বিভিন্ন দামের মাস্ক বিক্রি হচ্ছে। N95, ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্ক, সুতির মাস্ক প্রভৃতি রকমারি মাস্ক দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে উচ্চপ্রযুক্তির সম্পন্ন মাস্ক বানানোর পরিকল্পনা করেছেন, তা অন্যদের তুলনায় হুবহু আলাদা।

উচ্চ প্রযুক্তির সম্পন্ন বৈদ্যুতিন মাস্ক তৈরির পিছনে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রুমেন্টেশন বিভাগের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন মিললে তবেই বৈদ্যুতিন উৎপাদন শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের গবেষক-পড়ুয়াদের দাবি, উচ্চ প্রযুক্তিতে তৈরি এই মাসের তড়িৎ চুম্বকীয় প্রভাব ভাইরাস নিকেশ করতে সক্ষম হবে। ফলে এই মাস্ক পড়লে নিশ্চিতভাবে মারণাত্মক জীবাণুকে রোখা যাবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘ইনস্ট্রুমেন্টেশন বিভাগের ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক মাস্কের নকশা চূড়ান্ত করে ফেলেছেন। অনুমোদনের জন্য আমরা ICMR-এর কাছে আবেদন জানিয়েছি। ছাড়পত্রের অপেক্ষায় আছি। তা মিললেই উৎপাদন শুরু হবে।’

যদিও এই হাইটেক মাস্কের দাম কত হবে তা দেখতে কেমন হবে কত সংখ্যক তৈরি হবে এই সমস্ত বিষয়ে এখনই কিছু জানা যাচ্ছে না তবে বরাবরই আর পাঁচ জনের পৃথক ভাবনা চিন্তার জন্য খ্যাত যাদবপুরের পড়ুয়ারা। তাঁরা আবারও বৈদ্যুতিন মাস্ক তৈরির মাধ্যমে নিজেদের উৎকৃষ্টতার পরিচয় দিলেন। এখন কবে সেই মাস্ক সাধারণ মানুষ হাতে পায় সেটাই দেখার বিষয়।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment