Breaking: সেমিনার রুমে নয়! তিলোত্তমা খুন হয়েছিলেন হাসপাতালের অন্য ঘরে? CFSL-এর রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

নয়া মোড় আরজি করে! এবার CFSL-এর রিপোর্ট ঘিরে চাঞ্চল্য। ফের একবার আগুনে ঘি পড়ল ঘটনাকে কেন্দ্র করে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সাম্প্রতিক এক ঘটনার জেরে উত্তেজনা চরমে। হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকেই বিক্ষোভে উত্তাল জুনিয়র ডাক্তাররা। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি সামনে এসেছে। চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনার তদন্তে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও সমাধান মেলেনি। জুনিয়র ডাক্তাররা সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, নবনিযুক্ত অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখনও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের বিক্ষোভ ও তদন্তের নতুন মোড় নিয়ে শহরে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

সূত্রের খবর, সেমিনার রুম ক্রাইম সিন নয়। অন্য কোনও ঘরে খুন তিলোত্তমা? আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্টে নয়া মোড়! ৯ আগস্ট চিকিৎসককে ধর্ষণ-খুন, পর দিনই সেমিনার রুম থেকে ‘উধাও’ ধস্তাধস্তির চিহ্ন! মেলেনি নির্যাততার প্রতিরোধের কোনও চিহ্ন। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে বিস্ফোরক তথ্য, ‘সেমিনার রুম সংলগ্ন জায়গায় আততায়ীর সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তিরও কোন প্রমাণ নেই’।

রিপোর্ট বলছে, ‘বিছানা কিংবা সেমিনার রুমের কোথাও কোনও ধস্তাধস্তির চিহ্নও মেলেনি’।’ ২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স থাকা সত্ত্বেও একজন অপরাধী এল, অপরাধ করে চলে গেল? সেমিনার রুমেই চিকিৎসককে ধর্ষণ-খুনের তত্ত্বে সন্দেহ খোদ CFSL-র: সূত্র। তবে কি অন্য কোথাও অপরাধ করে দেহ আনা হয়েছিল সেমিনার রুমে? আসল ক্রাইম সিন্ কোথায়? CFSL-রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য।

উল্লেখ্য, ইতিমধ্যেই ধর্মতলার ডরিনা ক্রসিং-এ ফের ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল সেই ধর্নামঞ্চেই তিলোত্তমা হত্যার প্রতিবাদে দ্রোহের মশাল জ্বালানো হবে রাত আটটায়। ন্যায় পাওয়া অবধি জ্বলবে মশাল। প্রতিবাদ আরও বড় করার বার্তা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।

আরও অন্যান্য খবর