শিরোনামে ফের আরজি কর! চিকিৎসার সূত্রে পরিচয়, সেই সুযোগেই কি তরুণীকে ধ*র্ষণ ও ব্ল্যা*কমেল? নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে গুরুতর অভি’যোগ! গ্রেফ*তার হতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

আবারও শিরোনামে আর জি কর হাসপাতাল। এবার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক তরুণীর অভিযোগ, পরিচয়ের সুযোগ নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেল করারও অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পারুল আহমেদ। তিনি আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। নির্যাতিতার মায়ের চিকিৎসা চলাকালীন হাসপাতালেই ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে সাধারণ আলাপচারিতা থেকে বন্ধুত্ব গড়ে ওঠে, পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, পরিচয়ের পর অভিযুক্ত তরুণীকে চিনার পার্ক এলাকার একটি হোটেলে ডেকে পাঠান। সেখানেই প্রথমবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে সেই ঘটনার ভিডিও দেখিয়ে ভয় দেখানো হয় এবং ব্ল্যাকমেল করে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।

ঘটনার কথা পরে পরিবারের সদস্যদের জানান ওই তরুণী। এরপর নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মামলার গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ কে’লেঙ্কারির শেষ নেই! টালিউড মা’ফিয়া স্বরূপ বিশ্বাসের কো’পের মুখে পড়েছিল মিমি চক্রবর্তীও! রাতের শুটিং নিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর, ফাঁস করলেন পরিচালক?

পুলিশ জানিয়েছে, গত ৯ জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য চিনার পার্কের সংশ্লিষ্ট হোটেল থেকে কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি সিআইএসএফ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর