গরমের তীব্র দাবদাহে কলকাতা এখন মরুশহর, তিলোত্তমায় চালু হল Uber-এর উট সার্ভিস, ছবি ভাইরাল নেট দুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় নানান সময় নানান ছবি ভাইরাল হয়। আর সেই ছবি বেশ আনন্দই দিয়ে থাকে আমাদের। সম্প্রতি এবার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যা নিয়ে এখন নেটদুনিয়া সরগরম। আর সেটি হল উবের-এর উট সার্ভিস।

হ্যাঁ, ঠিকই পড়ছেন, কলকাতায় চালু হল উবের-এর উট সার্ভিস। এখন সোশ্যাল মিডিয়া খুললেই নজরে পড়ছে এমন পোস্ট। এখন কলকাতার নানান জায়গায় যাওয়া যাবে উটে চড়েই। আসলে, তীব্র দাবদাহে এখন কলকাতা কার্যত মরুশহরেই পরিণত হয়েছে। তাই এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এপ্রিলের শুরু থেকে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে গরম। দুর্দান্ত ইনিংস খেলছে সে। ইতিমধ্যেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। আর এখনও তো মে, জুন মাস পড়েই রয়েছে। এমন গরমে কলকাতাকে যেন সত্যিই এক মরুশহর বলেই মনে হচ্ছে। এই গরম নিয়ে নানান মজার মজার মিমও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। তবে সবথেকে ভাইরাল হল উবেরের এই উট সার্ভিসের মিম।

কলকাতায় এখন রাজস্থানের মতোই গরম বলা যায়। এর জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে উটের নানান ছবি। কখনও দেখা যাচ্ছে কলকাতা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উট, তো কোথাও আবার দেখা যাচ্ছে কলকাতার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে উট। এমন নানান ছবি দুর্নিবার গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সবথেকে বেশি যে ছবিটি ভাইরাল হয়েছে, তা হল উবেরের উট সার্ভিস। এই ছবিতে দেখা যাচ্ছে উবেরের রেট চার্টে গাড়ির বদলে রয়েছে উটের ছবি। আর জানানো হচ্ছে যে কলকাতার নানান জায়গায় যাওয়ার জন্য এবার বুক করা যাবে উবের উট।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিটি নিয়ে নেটদুনিয়া এখন উত্তাল। কলকাতায় গরমের কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে। এই গরম সহ্য করতে পারে একমাত্র উটেরাই। এর ফলে সোশ্যাল মিডিয়ায় এখন এই ধরনের বিভিন্ন পোস্ট বেশ ছড়িয়ে পড়েছে।

কলকাতা-সহ পশ্চিমবঙ্গের নানান জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। তাপপ্রবাহের ফলে পরিস্থিতি সকলের সঙ্গীন। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আর গরমকে কেন্দ্র করেই নানান ধরণের পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এর মধ্যে সবথেকে ভাইরাল পোস্ট হল এই উবের উট সার্ভিস।

RELATED Articles