আজ, বুধবার ছিল মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনীর ফলাফলের দিন। ফের নিজের গদি পুনরুদ্ধার করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরও একবার হোয়াইট হাউসে অধিকার কায়েম করবেন তিনি। ট্রাম্পের এই জ্যে বেশ খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস বোধ হয় এই ফলাফলে খুশি হতে পারেন নি। এবার তাঁকে নিয়ে নানান কটাক্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই কটাক্ষকারীদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। এদিন মহম্মদ ইউনূসের একটি ছবি পোস্ট করে লেখেন, “কাকা একটু চাপে আছেন আজকে… মালিকপক্ষ হেরে গেছে”।
কাকা একটু চাপে আছেন আজকে….
মালিকপক্ষ হেরে গেছে।।#BangladeshiHindus #bangladeshgenocide #Bangladesh #USAElection2024 #DonaldTrump pic.twitter.com/9L7nxBkjNu
— Tarunjyoti Tewari (@tjt4002) November 6, 2024
আসলে, মহম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন ডেমোক্র্যাটদের যে বেশ সুসম্পর্ক, তা সকলেরই জানা। এর আগে বাংলাদেশে হাসিনা সরকারের জমানায় মার্কিন সরকারের সঙ্গে হাসিনা সরকারের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে ইউনূস বাংলাদেশের নতুন সরকারের উপদেষ্টা হওয়ার পর তাঁকে সবরকমের সাহায্যের আশ্বাস দেয় বাইডেন সরকার। কিন্তু সেই সরকারের পতনে এবার ইউনূস যে বেশ বিচলিত, তা আর বলার অপেক্ষা রাখে না।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েই চলেছে প্রতিবেশী দেশে। এই নিয়েই কমলা-বাইডেনকে তোপ দেগেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুরা প্রতিনিয়ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন। সেখানে লুঠপাট চলছে। আমি এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমি ক্ষমতায় থাকলে, এমন কখনও হত না। কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকায় এবং বিশ্বজুড়ে হিন্দুদের গুরুত্ব দেননি। ইজরায়েল থেকে ইউক্রেন, এমনকী আমাদের নিজেদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় ঘটিয়েছে। তবে আমরা ফের আমেরিকাকে শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনব। আমরা হিন্দু মার্কিন নাগরিকদেরও কট্টর বামপন্থীদের ধর্ম-বিরোধী অ্যাজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব। আমার প্রশাসনের অধীনে ভারত ও আমার ভাল বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গেও সুসম্পর্ক আরও মজবুত করব”।
আরও পড়ুনঃ ‘একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক…’, অভিষেককে ভাবী মুখ্যমন্ত্রী সম্বোধন করে ইঙ্গিতবাহী পোস্ট কুণালের
এদিন ট্রাম্প জেতার পর ‘বন্ধু’কে শুভেচ্ছা বার্তা পাঠান নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, “নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করব আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার হবে। আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরিয়ে আনার জন্য আমি অপেক্ষা করে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি”।





