ফাঁদ পেতে রেখেছিল মাসি, ১২ বছরের নাবালিকাকে গ’ণ’ধ’র্ষ’ণ ৪ জনের, এদের মধ্যে ৩ জনই কিশোর

কোনও একটা দারুণ জিনিস দেখানোর লোভ দেখিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় মাসি। সেখানে আগে থেকেই ছিল ৪ পশু। সেখানে পৌঁছনোর পরই ১২ বছরের নাবালিকার উপর ঝাঁপিয়ে পড়ল ৪ জন। নাবালিকাকে হিংস্র পশুর মতো ছিঁ’ড়ে খেল তারা। কাজ মেটার পর মাসি আবার এসে হুমকি দিল যাতে নাবালিকা মুখ না খোলে। ১২ বছরের নাবালিকার উপর যে ৪ জন পাশবিক অত্যাচার চালায়, তাদের মধ্যে ৩ জনই নাবালক।

কোথায় ঘটেছে এই পাশবিক ঘটনা?

এমন নারকীয় ঘটনা ঘটেছে নয়া দিল্লিতে। নতুন বছরের প্রথম দিনই গ’ণধ’র্ষ’ণের শিকার হয় ১২ বছরের নাবালিকা। ভয়ের চোটে এতদিন কাউকে কিছু জানায়নি সে। তবে শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারে নি। গত বৃহস্পতিবার নিজের এক খুড়তুতো দিদিকে সমস্ত ঘটনা জানায় ওই নাবালিকা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে তারা।

কী ঘটেছিল ঘটনাটি?

জানা গিয়েছে, ওই নাবালিকার মা-বাবা পেশায় দিনমজুর। সংসারে অভাবের কারণে পড়াশোনা করতে পারে নি নাবালিকা। আবর্জনা কুড়ানোর কাজ করত ওই ১২ বছরের নাবালিকা। ওই কাজ করতে করতেই এক মহিলার সঙ্গে আলাপ হয় তার। ওই মহিলাকে মাসি বলে ডাকত সে। সেই মাসিই তাঁর জীবনে এমন বিপদ ডেকে আনবে, তা ঘুণাক্ষরেও টের পায়নি ওই নাবালিকা।

জানা গিয়েছে, ১লা জানুয়ারি ওই মহিলা নাবালিকাকে লোভ দেখিয়ে কোনও একটা দারুণ জিনিস দেখাবে বলে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে ৪ পশুর হাতে তুলে দেয় নাবালিকাকে। চারজন মিলে যৌ’ন অত্যাচার চালায় নাবালিকার উপর। অভিযুক্তদের মধ্যে তিনজনের বয়স ১২, ১৪ ও ১৫ বছর।  

এই কাজের পর নাবালিকাকে সেখানে ফেলে রেখে পালায় চারজন। এরপর আসে ওই মাসি। এসে নাবালিকাকে হুমকি দেয় যদি সে এই কথা কাউকে বলে তাহলে ফল আরও ভয়ঙ্কর হবে। কোনও সেখান থেকে নিজের বাড়ি চলে যায় নাবালিকা।

বৃহস্পতিবার ফের দিল্লি ফিরে আসে সে। সেখানে এক খুড়তুতো দিদির সঙ্গে কথা বলার সময় এই ঘটনার বিষয়ে জানায় নাবালিকা। এরপরই পুলিশে খবর দেওয়া হয় নাবালিকার পরিবারের তরফে। গতকাল, শনিবার অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

RELATED Articles