৭ বছরের শিশুকে ধ’র্ষ’ণ ৭৪ বছরের প্রাক্তন পুলিশ আধিকারিকের, অভিযোগ করলে হুমকি অভিযুক্তের পুলিশ ছেলেরও

পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব নেয়। কিন্তু সেই রক্ষাকর্তা যখন নিজেই শয়তানে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়! খেলনা পড়ে গিয়েছিল বলে তা তুলতে গিয়েছিল ৭ বছরের ছোট্ট শিশুটি। সেই সুযোগেই ওই শিশুকে ধ’র্ষ’ণ করল ৭৪ বছরের এক প্রাক্তন পুলিশ সাব-ইনস্পেক্টর। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

সূত্রের খবর, দিন আটেক আগে অভিযুক্ত ওই সাব ইনস্পেক্টরের বাড়িতে ভাড়া থাকতে এসেছিল শিশুটির বাবা-মা। উপরের তলায় থাকছিল তারা। গতকাল, সোমবার রাত ৮.৩০ নাগাদ একটি খেলনা নীচে পড়ে গিয়েছিল বলে সেটি তুলতে নীচে নেমেছিল ৭ বছরের শিশুটি।

বেশ কিছুক্ষণ কেটে গেলেও শিশুটি ফিরে না আসায় তার বাবা-মা তাকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। দেখা যায়, তার ঠোঁট ফুলে রয়েছে, গালেও কেটে গিয়েছে। তাকে দেখে রীতিমতো আঁতকে ওঠেন তার মা-বাবা।

এরপর মা-বাবাকে সব কথা খুলে বলে সে। এরপরই তার বাবা ওই অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মীর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁর দিকে তেড়ে আসেন বলে অভিযোগ। অভিযুক্তের ছেলেও পুলিশে চাকরি করেন। অভিযোগ, তারা দু’জনেই টাকা নিয়ে বিষয়টি রফা করার প্রস্তাব দেয় ওই শিশুর বাবাকে।

নির্যাতিতা শিশুর বাবা জানান, ওই অভিযুক্তের ছেলে তাঁকে বলে যে তার অনেক চেনাজানা গুণ্ডা রয়েছে। এই বিষয়টি নিয়ে যদি কোনও বাড়াবাড়ি করা হয়, তাহলে এর ফল ভালো হবে না বলেও হুমকি দেয় অভিযুক্তের পুলিশ ছেলে।

এরপর কী করেন শিশুর বাবা?

হুমকি শুনে দমে যান নি শিশুর বাবা। তিনি থানায় গিয়ে অভিযোগ জানান ওই প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নির্যাতিতা শিশু ও অভিযুক্ত দুজনেরই ডাক্তারি পরীক্ষা করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, অপরাধ গোপন ও হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তের ছেলের বিরুদ্ধেও মামলা দায়ের করা হতে পারে।

আরও অন্যান্য খবর