এবার রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক, গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক

রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক। এটাই সত্যি। চলতি অর্থবর্ষের শেষদিন রবিবার। তাই আগামী ৩১ মার্চ রবিবার বেশ কিছু ব্যাঙ্ক খোলা রাখা হবে। কেন্দ্রীয় সরকারের থেকে অনুরোধ করে বলা হয়েছে, যেসব ব্যাঙ্কগুলি সরকারি রশিদ ও পেমেন্টের কাজ করে, তারা যেন আগামী ৩১ মার্চ পরিষেবা চালু রাখে। ২০২৩-২০২৪ অর্থবর্ষের সমস্ত রশিদ ও পেমেন্টের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই অনুরোধ করা হয়েছে সরকারের তরফে। গ্রাহকদের সুবিধার কথা ভেবেই ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে, “আরবিআই আইনের ৪৫ ধারা অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের সরকারি ব্যাঙ্কিং ডিভিশন ও এজেন্সি ব্যাঙ্কগুলির বিভিন্ন শাখা মিলে তৈরি একটি নেটওয়ার্ক সমস্ত সরকারি লেনদেনের কাজ করে। এক্ষেত্রে বর্তমানে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বাছাই করা কিছু বেসরকারি ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের এজেন্ট হিসেবে কাজ করে। শুধুমাত্র এজেন্সি ব্যাঙ্কগুলির নির্দিষ্ট শাখা থেকেই সরকারি ব্যাঙ্কিং কাজকর্ম করা যাবে।”

তবে এই দিন সব ব্যাঙ্কের শাখা খোলা থাকবে না। শুধুমাত্র যেগুলি এজেন্সি ব্যাঙ্ক, সেগুলিই খোলা রাখা হবে। শুধু রবিবার নয়, মাসের শেষ শনিবারও ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, NEFT এবং RTGS লেনদেনও রাত ১২টা পর্যন্ত চলবে। এছাড়াও সরকারি চেকের ক্লিয়ারিংয়ের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভারতে সরকারি কাজকর্ম পরিচালনা করার জন্য ৩৩টি এজেন্সি ব্যাঙ্ক রয়েছে।

এজেন্সি ব্যাঙ্কগুলির তালিকা দেখে নিন-

  • ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
  • পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
  • স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক
  • ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড
  • সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড
  • ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড
  • ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
  • এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড
  • আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড
  • আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড
  • আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড
  • ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
  • জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক লিমিটেড
  • কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেড
  • করুর বৈশ্য ব্যাঙ্ক লিমিটেড
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড
  • আরবিএল ব্যাঙ্ক লিমিটেড
  • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড
  • ইয়েস ব্যাঙ্ক লিমিটেড
  • ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড
  • বন্ধন ব্যাংক লিমিটেড
  • সিএসবি ব্যাঙ্ক লিমিটেড
  • তামিলনাড় মার্কেন্টাইল ব্যাঙ্ক লিমিটেড
  • ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড।

RELATED Articles