সরকারী ব্যাঙ্কে তৈরি হয়েছে হাজারেরও বেশি শূন্যপদ, বেসিক কম্পিউটার জানলেই হবে! আজই আবেদন করুন

ব্যাঙ্ক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এটাই আপনার সুবর্ণ সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর তরফে ব্যাঙ্কে প্রচুর খালি পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আজই অফিশিয়াল ওয়েবসাইট http://www.ibps.in -এ। পরীক্ষার ব্যাপারে যাবতীয় তথ্য বিশদে জানতে খবরটি অবশ্যি পড়ুন।

মোট শূন্যপদ : ৬০৩৫টি শূন্যপদ আছে।

পদের নাম : IBPS ক্লার্ক

পরীক্ষার দিনক্ষণ : সেপ্টেম্বর ও অক্টোবর ২০২২-এ নেওয়া হবে এই শূন্যপদের প্রিলিম ও মেইন পরীক্ষা।

বয়স সীমা : এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২০-২৮ বছরের মধ্যে হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা SC/ST-এর জন্য ৫ বছর, OBC-র জন্য ৩ বছর ও PWD বিভাগের জন্য ১০ বছর শিথিল করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই সে এই পরীক্ষায় বসতে পারবেন। কম্পিউটারে জানতেই হবে। যে কোনও হাইস্কুল, কলেজ বা কোনও ইনস্টিটিউট থেকে কম্পিউটার জানা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি : ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে একটি সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। অবশ্যই এটি প্রিন্ট-আউট করে রাখবেন।

আবেদন শুরুর তারিখ : অনলাইন আবেদন শুরুর তারিখ 01/07/2022
আবেদনের শেষ তারিখ : অনলাইন আবেদনের শেষ তারিখ 21/07/2022

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles