স্ত্রীর বাড়ির সামনে আ’ত্মঘাতী! ডিভোর্স মামলা প্রত্যাহার না করায় চরম সিদ্ধান্ত নিলেন স্বামী!

সম্পর্কে চির ধরলে অনেক সময় তা ভয়াবহ পরিণতিতে পৌঁছায়। বেঙ্গালুরুর (Bengaluru) এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এক যুবক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রীর বাড়ির সামনে। ডিভোর্সের (Divorce) মামলা, পারিবারিক অশান্তি এবং একটি কঠোর সিদ্ধান্তই এই ট্র্যাজেডির মূল কারণ বলে মনে করা হচ্ছে। শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। কী ঘটেছিল সেই দিন? কীভাবে এমন এক মর্মান্তিক পরিণতি এলো?

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মঞ্জুনাথ। পেশায় তিনি গাড়িচালক। ২০১৩ সালে তাঁর বিয়ে হয়েছিল। বেঙ্গালুরুতে (Bengaluru) একটি ফ্ল্যাটে স্ত্রী ও ৯ বছরের ছেলের সঙ্গে থাকতেন। কিন্তু গত দু’বছর ধরে তাঁদের মধ্যে মতের অমিলের কারণে আলাদা থাকতে শুরু করেন। এই অবস্থায় দু’জনেই ডিভোর্সের মামলা দায়ের করেন। তবে কিছুদিন আগে মঞ্জুনাথ সিদ্ধান্ত নেন স্ত্রী এবং ছেলের সঙ্গে ফের একসঙ্গে থাকার। স্ত্রীকে তিনি অনুরোধ করেন বিচ্ছেদের মামলা প্রত্যাহার করার জন্য।

বৃহস্পতিবার, মঞ্জুনাথ স্ত্রীর বাড়িতে যান। তিনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে তাঁদের আবার একসঙ্গে নতুনভাবে শুরু করা উচিত। মঞ্জুনাথের অনুরোধ ছিল, ডিভোর্সের মামলা যেন প্রত্যাহার করা হয়। তবে স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিচ্ছেদ চান এবং এই বিষয়ে আর কোনও আলোচনা করতে চান না। স্ত্রীর এই সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েন মঞ্জুনাথ।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, স্ত্রীর না শোনার পর মঞ্জুনাথ নিজের গাড়ির কাছে যান। সেখান থেকে পেট্রল নিয়ে নিজের গায়ে ছিটিয়ে দেন। স্ত্রীর বাড়ির দরজার সামনে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্ত্রীর সঙ্গে শেষ কথা বলার পরই এই সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

আরও পড়ুনঃ দিল্লি-দক্ষিণবঙ্গ সহ দেশে ফের বৃষ্টির সম্ভাবনা! তাপমাত্রা কমার ইঙ্গিত! বৃষ্টির পূর্বাভাসে বদলাচ্ছে আবহাওয়া

ছেলের মৃত্যুর জন্য মঞ্জুনাথের বাবা-মা তাঁর স্ত্রীকে দায়ী করেছেন। তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মঞ্জুনাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার এবং এলাকাবাসী শোকাহত। স্ত্রীর সিদ্ধান্ত মঞ্জুনাথের জীবন শেষের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন অনেকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles