এনডিএ শিবিরে নতুন দলের যোগদান, নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলো বিজেপি বিরোধী জোট

বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Election) আসন্ন। জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সব দল। এর মধ্যেই খবরে এসেছিল যে আরজেডি (RJD) এবং বামপন্থী দলগুলো জোট বেঁধেছে। ফলে মহাজোট নিয়ে সেই সময়ে বিরোধী শিবিরকে কটাক্ষ করা হলেও এবার এনডিএ (NDA) শিবিরে যোগ দিতে চলেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির (Jitan Ram Manjhi) দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)।

গত মাসেই হ্যাম মহাজোট থেকে আলাদা হয়ে গিয়েছিল। আরজেডির নেতৃত্বাধীন মহাজোটে বরাবর উপেক্ষিত ছিল জিতেন রামের দল। গত ২২শে আগস্ট মহাজোট থেকে বেরিয়ে আসেন জিতেন রাম মাঝি। ২৭ শে আগস্ট মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম।

এই সাক্ষাৎকার এর পরেই রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা গিয়েছিল যে বিহারের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী এবার মিলেমিশে যাবেন। বাস্তবে দেখা গেল তাই হয়েছে। এর মধ্যেই জিতেন মাঝিকে একটি সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আগামী ৩০ আগস্ট সমস্ত কিছু পরিস্কার হয়ে যাবে। হ্যামের এক শীর্ষ নেতা জানান যে, জেডিইউয়ের সঙ্গে যখন সহমত হয়ে গিয়েছে তখন অন্য কোন দলে যাওয়া হচ্ছে না। বিজেপি থেকেও জিতেন মাঝিকে সাদরে এনডিএতে স্বাগত জানানো হয়েছে।

শনিবার রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেছিলেন যে, যে বা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বাস রাখতে পারবে, তাঁদের সবাইকে এনডিএ জোটে স্বাগত। তখনই ওয়াকিবহাল মহল আন্দাজ করে নিয়েছিলো যে খুব শীঘ্রই জিতেন মাঝিকে দেখা যাবে এনডিএ জোটে। যা আজ সত্যি প্রমাণিত হলো। এবার আরজেডির সামনে কঠিন লড়াই কারণ জিতেন মাঝি ও নীতীশ কুমারের যুগলবন্দী যে সহজে রাস্তা ছেড়ে দেবে না একথা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment