কংগ্রেস শাসিত রাজস্থানে তিনদিন ধরে নাবালিকা ধর্ষণ! অভিযুক্তদের লুকোচ্ছে পুলিশ

হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। কিন্তু সেই আন্দোলনের মাঝেই চাপা পড়ে যাচ্ছে কংগ্রেস সরকার শাসিত রাজস্থানের দুরবস্থা যেখানে গত ১২ দিনে নয়টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। বারানে দুই নাবালিকাকে যারা সম্পর্কে একে অপরের বোন, তিনদিন ধরে গণধর্ষণের অভিযোগে এবার মুখ পুড়ল রাজস্থানের। হাথরাস কান্ড সামনে এসে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যম এই বিষয়ে খোঁজ শুরু করায় রাজস্থানের ভয়াবহ দিকের ছবি প্রকাশ্যে চলে এসেছে।

জানা গিয়েছে ওই দুই নাবালিকাকে রাজস্থানের তিনটি শহর জয়পুর, কোটা এবং আজমেঢ়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, নাবালিকাদের মুখ খুললে প্রাণে মারারও হুমকি দেয় ধর্ষকেরা। কিন্তু পুলিশকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা মুখ খুলতে নারাজ এবং অভিযোগ যে, পুলিশ অভিযুক্তদের আড়াল করছে।

https://twitter.com/TimesNow/status/1311858379627753472?s=20

রিপোর্ট অনুযায়ী, ওই দুই নাবালিকাকে অপহরণ করে তাঁদের গণধর্ষণ করা হয়। তাদের বাবা পুলিশকে এই বিষয়ে জানালে পুলিশ নাবালিকাদেরকেই থানায় নিয়ে আসে। সেইসঙ্গে ধরে নিয়ে আসে এক অভিযুক্তকে। এরপর এই দুই বোন পুলিশকে ঘটনার বিবরণ দিতে গেলে সেই অভিযুক্ত তাদেরকে প্রাণে মারার হুমকি দেয় পুলিশের সামনেই এবং পুলিশ পরে অভিযুক্তকে ছেড়েও দেয়!

হাথরাসের মত বারানের পুলিশও দাবি করে যে, দুই নাবালিকা নিজের ১৬৪ বয়ানে স্পষ্ট করে বলেছে যে, তাঁদের ধর্ষণ করা হয়নি। তাদের মেডিকেল পরীক্ষায় নাকি কোনরকম ধর্ষণের চিহ্ন মেলেনি। তবে চাপ বাড়তে এই এলাকার পুলিশ সুপার জানিয়েছেন যদি এই নাবালিকাদের ভয় দেখিয়ে বয়ান বদলানো হয় তাহলে আবার নতুন করে তদন্ত শুরু হবে।

RELATED Articles

Leave a Comment