ডিসেম্বর প্রায় দোরগোড়ায়। আর ডিসেম্বর মানেই ছুটির তালিকা শুরু। বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ার ইভ, সবমিলিয়ে রয়েছে অনেক ছুটি। আর এর জেরে বন্ধ থাকবে ব্যাঙ্কও। সেই কারণে যা যা জরুরি কাজ রয়েছে, তা সেরে ফেলুন এখনই।
জাতীয় ছুটি ছাড়া দেশের সব রাজ্যের সব ব্যাঙ্কে একসঙ্গে ছুটি থাকে না। নানান রাজ্যে নানান সময় কিছু স্থানীয় সরকারি ছুটির কারণে বন্ধ থাকে ব্যাঙ্ক। ডিসেম্বর মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
প্রত্যেক মাসেই রিজার্ভ ব্যাঙ্ক তার পরের মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। সাধারণ গ্রাহকরা যাতে জানতে পারেন কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে। সেই মতো তাঁরা নিজেদের জরুরি কাজ সাজিয়ে ফেলতে পারেন।
দেখে নেওয়া যাক ডিসেম্বরে কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে-
- ৩রা ডিসেম্বর– সেন্ট জেভিয়ার ফিস্ট। গোয়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৪ঠা ডিসেম্বর- রবিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
- ১০ই ডিসেম্বর– দ্বিতীয় শনিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
- ১১ই ডিসেম্বর- রবিবার তাই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
- ১২ই ডিসেম্বর– পা তাগান নেংমিংজা সঙ্গম। মেঘালয়তে ব্যাঙ্কে ছুটি থাকবে।
- ১৮ই ডিসেম্বর– রবিবার তাই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
- ১৯শে ডিসেম্বর– গোয়া লিবারেশন দিবস। গোয়াতে ছুটি থাকবে ব্যাঙ্কে।
- ২৪শে ডিসেম্বর– বড়দিন ও চতুর্থ শনিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
- ২৫শে ডিসেম্বর– বড়দিন এবং রবিবার তাই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
- ২৬শে ডিসেম্বর– বড়দিন, লাসুং ও নামসুং। মিজোরাম, সিকিম ও মেঘালয়তে ব্যাঙ্ক বন্ধ।
- ২৯শে ডিসেম্বর– গুরু গোবিন্দ সিং-এর বৃহস্পতিবার জন্মদিবস। চন্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ।
- ৩০শে ডিসেম্বর– ইউ কিয়াং নাংওয়াহ। মেঘালয়তে ব্যাঙ্ক ছুটি।
- ৩১শে ডিসেম্বর– নিউ ইয়ার্স ইভ। মিজোরামে বন্ধ ব্যাঙ্ক।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং ও ইউপিআই বন্ধ থাকছে না। তা ঠিকঠাকই কাজ করবে। এই ছুটিগুলির মধ্যে বেশিরভাগটাই রাজ্যভিত্তিক। ফলে এর প্রভাব গোটা দেশে যে পড়বে না, তা বলাই বাহুল্য। গোটা দেশে ৪, ১০, ১১, ১৮, ২৪ ও ২৫শে ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে।





