সাতসকালে ভাবলেন নিজের একটা সুন্দর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বাহবা কুড়োবেন কিন্তু সে গুড়ে বালি। ফোন খুলে দেখলেন অ্যাপ তো কাজই করছে না। এবার কী করবেন?
বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ খেতে ভুলে যাবে তাও ভালো কিন্তু সারাদিনে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার করবে না তা হবে না। তবে আজ কিন্তু বড় সমস্যায় পড়েছিলেন ইনস্টা ব্যবহারকারীরা।
আজ সকাল ১১টা ২ মিনিট থেকে আচমকা কাজ করা বন্ধ করে দেয় ইনস্টা। সকলেই ভাবেন যে বোধহয় বাড়ির ওয়াইফাই অথবা ফোনের নেট কানেকশনের সমস্যা হচ্ছে। কিন্তু ফেসবুক ও অন্যান্য অ্যাপ চলায় বোঝা যায় যে, আচমকাই শাট ডাউন হয়ে গিয়েছে ইনস্টা। সারা বিশ্ব জুড়ে ব্যাপারটি নিয়ে টুইট করতে শুরু করেন ইউজাররা।
বিষয়টি জানার পরই সংস্থার তরফে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অনেকেই অ্যাপে সমস্যা হলে তা ডিলিট করে পুনরায় ডাউনলোড করে থাকেন। ইন্সটাগ্রাম হেড অফিস থেকে জানানো হয়েছে, রিইনস্টলের কোনও প্রয়োজন নেই।
কারণ, সার্ভারে সমস্যার জন্যই এই পরিস্থিতি। কিছুক্ষণ পর অবশ্য ঠিক হয়ে যায় সমস্যা তবে এর থেকেই বোঝা গেল যে একটুখানি অফ হলেও মানবজীবন কতটা স্তব্ধ হয়ে যায়।





