কেউ বলে ‘রাক্ষস’, কেউ বলে ‘তোলাবাজ’! অর্জুন সিং-এর কথায় কাটমানি খোর! মহা ফ্যাসাদে অভিষেক ব্যানার্জি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো পরিচয়ে তাঁর প্রবল আপত্তি। ‌ তাই বঙ্গ বিজেপি সভাপতি তাঁর নতুন নামকরণ করেছেন খোকাবাবু। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে বিজেপি নেতাদের লাগাতার আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি,  তাঁর নাম তুলে নিশানা করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার জলপাইগুড়ির ধূপগুড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সোজাসুজি ‘তোলাবাজ’ বলে কটাক্ষ করেন তিনি।

সৌমিত্র বলেন, “অশুভ শক্তির নাম নিতে নেই। মা দুর্গার নাম নিতে হয়। মা লক্ষ্মীর নাম নিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এক অশুভ শক্তি।” সেই সঙ্গে জনতার উদ্দেশ্যে নিজের বক্তব্যে তাঁর মন্তব্য, “মহিষাসুরের নাম কেউ নেন? ‘জয় মহিষাসুর’ কেউ বলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মহিষাসুর। একটা রাক্ষস। রাজ্যে যত প্রকল্প আছে সেই প্রকল্পের টাকা চুরি করে কালীঘাটে পৌঁছে যাচ্ছে।”

আর এবার সৌমিত্র বাবুর দেখানো রাস্তাতে হেঁটেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

বললেন অভিষেক কাটমানি খোর, টোটো চালকদের থেকেও কাটমানি নেয়। পানিহাটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বর্তমান রাজনীতির সারথি অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিস্টার্ড তোলাবাজদের সঙ্গে যুক্ত। কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে সব ধরনের পাচারের টাকা পৌঁছে যাচ্ছে অভিষেকের কাছে। এরপর এই বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন,  বলেন টোটো চালকদের কাছ থেকেও কাটমানি খাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‌

তবে তোলাবাজ আখ্যা এই প্রথম নয়, বিজেপির একাধিক নেতা বারংবার অভিষেককে এই অভিযোগে বিদ্ধ করেছেন।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত রবিবার অভিষেক তাঁর লোকসভা কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের সভায় বিজেপি নেতৃত্বের ‘ভাইপো-কটাক্ষের’ জবাবে বলেছিলেন, “সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার বুকের পাটা নেই প্রধানমন্ত্রীর। বিজেপির ছোট-বড়-মেজো নেতাদেরও নেই। যাঁরা নিয়েছিলেন, আদালতে তাঁদের জবাব দিয়েছি।”

আরও অন্যান্য খবর