ভোট যত এগিয়ে আসে, ততই রাজনৈতিক ময়দানে বাড়তে থাকে প্রতিশ্রুতির ঝড়। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, বিশেষ করে আর্থিক সুরক্ষা, এই বিষয়গুলিই হয়ে ওঠে রাজনৈতিক লড়াইয়ের মূল কেন্দ্র। বাংলাতেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে চর্চা চলছে, আর সেই আবহেই নতুন করে বড় ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, কে কী দিচ্ছে, আর বাস্তবে কতটা পাওয়া যাবে?
এই পরিস্থিতিতেই বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান মজবুত করতে নড়েচড়ে বসেছে বিজেপি। আমিত শাহ (Amit Shah) কলকাতায় দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে একাধিক বড় প্রতিশ্রুতি সামনে আনেন। মঞ্চ থেকেই তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন এবং জানান, সাধারণ মানুষের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা দরকার। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে, এটি কি ভোটের বড় টার্নিং পয়েন্ট হতে পারে?
সবচেয়ে বেশি নজর কেড়েছে মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি মহিলার অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে সরাসরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই সেই টাকা পৌঁছে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, এই ঘোষণা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সরাসরি পাল্টা। ফলে দুই পক্ষের মধ্যে আর্থিক সহায়তা নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।
শুধু মহিলাদের নয়, যুব সমাজকেও টানতে বড় পরিকল্পনা রাখা হয়েছে ইস্তাহারে। বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫ হাজার টাকার সহায়তার কথাও বলা হয়েছে। যাঁরা দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য বাড়তি বয়সের ছাড় দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষা, এই দুই দিকেই জোর দেওয়ার চেষ্টা করেছে দলটি।
আরও পড়ুনঃ শান্তি আলোচনার মঞ্চেই কূটনৈতিক বিস্ফো*রণ! যুদ্ধ থামাতে গিয়ে ইজরায়েলকে ‘ক্যানসার’ বললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, পাল্টা তোপে তেলেবেগুনে জ্বলছে ইজরায়েল, তবে কি মধ্যস্থতার আড়ালে অন্য কোনও কূটনৈ*তিক খেলাই চালাচ্ছে পাকিস্তান?
এই সমস্ত ঘোষণার ফলে ভোটের আগে রাজনৈতিক সমীকরণ যে নতুন মোড় নিতে চলেছে, তা বলাই যায়। একদিকে মহিলাদের জন্য বড় অঙ্কের ভাতা, অন্যদিকে যুবকদের জন্য আর্থিক সহায়তা সব মিলিয়ে ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলতে পারে এই প্রতিশ্রুতি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সমস্ত ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে? আর সবচেয়ে বড় কথা, এই প্রতিশ্রুতির লড়াইয়ে শেষ পর্যন্ত কার উপর ভরসা রাখবেন বাংলার মানুষ, তার উত্তর মিলবে ভোটের ফলাফলে।






